বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

জেমস বন্ড রূপে রণবীর সিং

রণবীর সিং । ছবি : সংগৃহীত
রণবীর সিং । ছবি : সংগৃহীত

রণবীর সিং আবারও তৈরি বলিউড কাঁপাতে। প্রতিটি চরিত্রেই দর্শকদের চমকে দেওয়া এই তারকা এবার ব্যস্ত তার নতুন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে। তবে এখানেই শেষ নয়, এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, এই ছবির পরই রণবীর ক্যামেরার সামনে দাঁড়াবেন বলিউডের আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’-এর জন্য। যেখানে তাকে দেখা যাবে জেমস বন্ড-এর আইকনিক রূপে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৫ অক্টোবর ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং শেষ করবেন রণবীর। এরপরই তিনি ‘ডন ৩’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন এবং আগামী বছরের জানুয়ারি মাস থেকে ফারহান আখতার পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে।

আরও জানা যায়, ‘ডন ৩’ সিনেমায় রণবীরকে একেবারে ভিন্ন স্টাইলে উপস্থাপন করা হবে। এই সিনেমায় তার চরিত্রটি অনেকটা জেমস বন্ডের আদলে তৈরি করা হচ্ছে, যা দর্শকদের জন্য এক বড় চমক হতে যাচ্ছে। এই সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী কৃতি শ্যাননকে।

উল্লেখ্য, রণবীরের বর্তমান সিনেমা ‘ধুরন্ধর’-এর কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তার অংশের শুটিং শেষ হলেও ছবির বাকি অংশের শুটিং এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলতে থাকবে আরও বেশ কিছুদিন। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে আবারও অ্যাকশন অবতারে ধরা দেবেন রণবীর সিং।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X