বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এই পুরস্কার পৃথিবীর সব মায়ের জন্য : রানি

অভিনেত্রী রানি মুখার্জি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রানি মুখার্জি। ছবি : সংগৃহীত

অভিনেত্রী রানি মুখার্জি তার দীর্ঘ অভিনয় জীবনের তিন দশক পর প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোড়ন সৃষ্টি করেছেন। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে মায়ের আবেগময় লড়াই ফুটিয়ে তোলা তার অভিনয়ের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।

এ অর্জন নিয়ে রানি মুখার্জি বলেন, ‘আমার ৩০ বছরের অভিনয় জীবনে প্রথম জাতীয় পুরস্কার পাওয়ায় সত্যিই অভিভূত। এটি আমার বাবার স্বপ্নের পুরস্কার ছিল, যিনি আজ আমার সঙ্গে নেই। তার আশীর্বাদ ও মায়ের অদম্য শক্তিই আমাকে মিসেস চ্যাটার্জি চরিত্রটি ফুটিয়ে তুলতে সাহায্য করেছে।’

এসময় তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমার ভক্তদের ধন্যবাদ, যারা জীবনের প্রতিটি উত্থান-পতনে আমার পাশে থেকেছেন। আপনারা জানেন, এই পুরস্কার আপনারাও পছন্দ করেন, তাই আপনার খুশি দেখে আমি আনন্দিত।’

রানি তার সহকর্মীদের কথাও ভুলেননি। তিনি বলেন, ‘এই পুরস্কার আমি ভাগ করে নিচ্ছি পরিচালক আশিমা চিব্বর, প্রযোজক নিকিল, মনীষা, মধু এবং জি টিমের সঙ্গে। এ ছাড়া ভারত ও এস্তোনিয়ার কাস্ট ও ক্রু, যাদের ছাড়া এই ছবি সম্ভব হতো না। বিশেষ করে কোভিড চ্যালেঞ্জের সময়ও সবাই তাদের হৃদয় ঢেলে দিয়েছেন।’

সিনেমার গল্প নিয়ে রানি আরও বলেন, ‘এই পুরস্কার পৃথিবীর সব মায়ের জন্য। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি এক অভিবাসী মায়ের অটুট সংগ্রামের গল্প, যে তার সন্তানের জন্য সব বাধা অতিক্রম করে। একজন মা হিসেবে এই চরিত্র আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত। আশা করি এটি নারীদের নীরব শক্তিকে স্মরণ করিয়ে দেবে।’

ছবিটি পরিচালনা করেছেন আশিমা চিব্বর। সত্য ঘটনাবলির প্রেরণায় নির্মিত এ সিনেমায় রানি মুখার্জির অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, নীনা গুপ্তা ও জিম সার্ভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১০

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১১

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১২

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৩

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৪

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৫

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৬

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৭

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৮

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৯

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

২০
X