বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

জুবিন গার্গ I ছবি : সংগৃহীত
জুবিন গার্গ I ছবি : সংগৃহীত

প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খোদ দাবি করেছেন, ‘জুবিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত হত্যা।’ স্বাভাবিকভাবেই তার এরূপ মন্তব্যে তোলপাড় দেশটির রাজনৈতিক মহল।

ভারতীয় গণমাধ্যমের দাবি, আসামের বিধানসভার অধিবেশন চলাকালীন এই বিতর্কিত প্রসঙ্গটি উত্থাপিত হয়। বিধানসভায় ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’-এর বিধায়ক রফিকুল ইসলাম বলেন, ‘জুবিন গার্গ যাতে বিচার পান, সেই বিষয়টি তুলব। উনি আমাদের অসমের হৃদয়ে বাস করতেন।’

এসময় তিনি জুবিন গার্গের মতো একজন গুণী শিল্পীর মৃত্যুরহস্য উদ্ঘাটন করতে না পারাকে সরকারের চরম ব্যর্থতা বলেও উল্লেখ করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দাবি, পরিকল্পিত হত্যার করার এই অভিযোগ রাজ্যের সাধারণ মানুষসহ প্রতিটি জুবিন ভক্তদের মাঝে নতুন করে রহস্য ও ক্ষোভের জন্ম দিচ্ছে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের রহস্যজনক মৃত্যুর পর, সারা রাজ্যজুড়ে এ ঘটনায় মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। অথচ, মৃত্যুর দু’মাস পেরিয়ে গেলেও ধোঁয়াশা যেন কাটছেই না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X