বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

জুবিনের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, এবার গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা

জুবিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গ। ছবি : সংগৃহীত
জুবিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গ। ছবি : সংগৃহীত

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে বড়সড় মোড় এসেছে। সিঙ্গাপুরে গায়কের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তারই জ্ঞাতিভাই এবং অসম পুলিশ সার্ভিসের (এপিএস) কর্মকর্তা সন্দীপন গার্গ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি দ্বীপের কাছে সাঁতার কাটতে নেমে প্রাণ হারান ৫২ বছর বয়সী এই জনপ্রিয় গায়ক। সে সময় একটি ইয়টে আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন সন্দীপনসহ জুবিনের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী। ওই পার্টিতেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা, যা নিয়ে শুরু হয় একের পর এক রহস্য, অভিযোগ আর তদন্ত।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে সেখানে গিয়েছিলেন জুবিন গার্গ। মৃত্যুর পর থেকেই তার পরিবার ও ভক্তদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলতে থাকে। ঠিক সেই সময় থেকেই তদন্তে নামে অসম ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

একাধিকবার জিজ্ঞাসাবাদের পর অবশেষে সন্দীপন গার্গকে গ্রেপ্তার করে সিআইডি। আজ (৮ অক্টোবর) তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করার কথা রয়েছে।

এর আগে একই মামলায় আরও চারজনকে আটক করা হয়েছিল—গায়কের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত।

তদন্তসংশ্লিষ্টরা মনে করছেন, এপিএস কর্মকর্তা সন্দীপনের গ্রেপ্তারির মধ্য দিয়ে এই মামলার তদন্তে নতুন দিক উন্মোচিত হতে পারে। কারণ গায়কের মৃত্যুর সময় ইয়টে তার উপস্থিতি এবং পার্টির ঘটনাপ্রবাহ এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে।

জুবিন গার্গের মৃত্যু শুধু সংগীতজগত নয়, সমগ্র ভারতের সংস্কৃতি অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি করেছে। তার মৃত্যু ঘিরে চলা এই নাটকীয় তদন্তে নতুন অধ্যায়ের সূচনা হলো আজকের গ্রেপ্তারির মধ্য দিয়ে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X