বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

জুবিন গার্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

জুবিন গার্গ। ছবি সংগৃহীত
জুবিন গার্গ। ছবি সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে বেরিয়ে আসছে একের পর এক নতুন রহস্য। এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় গণমাধ্যমে। জানা গেছে, সিঙ্গাপুরে যে হোটেলে এই শিল্পী ছিলেন সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল দুই অচেনা ব্যক্তিকে।

জুবিনের মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর অনুসন্ধানে উঠে এসেছে এই নতুন তথ্য। এরপরই প্রশ্ন উঠেছে— কীভাবে ওই দুই আগন্তুককে প্রবেশের অনুমতি দেওয়া হলো এবং এরা কারা ছিল?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জুবিন ছাড়া ওই কক্ষে প্রবেশের চাবি ছিল তার সহকারী সিদ্ধার্থ শর্মার কাছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

সিদ্ধার্থের দাবি, ‘নর্থ-ইস্ট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মাহাতোই অনুমতি দিয়েছিলেন দুই আগন্তুককে। তবে শ্যামকানুর পাল্টা বক্তব্য, সিদ্ধার্থের সহযোগিতাতেই তারা প্রবেশ করতে পেরেছিলেন। জানা গেছে, জুবিনের মৃত্যুর ২৪ ঘণ্টা আগে ওই দুই ব্যক্তি তার সঙ্গে দেখা করেছিলেন।

এরই মধ্যে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বহুজনকে। চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ—তাদের মধ্যে রয়েছেন সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মাহাতোও। সিঙ্গাপুরে হওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, জুবিনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। তবে ভক্তরা মনে করছেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে।

এর আগে গত শুক্রবার জুবিনের ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী ও সহশিল্পী অমৃতপ্রভ মহন্তকে গ্রেপ্তার করা হয়।

আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পর শোকে স্তব্ধ হয়ে পরে উত্তর-পূর্ব ভারত। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটার সময় প্রাণ হারান তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় আসামের সংগীত-সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায়ের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X