বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন শাহরুখ

শাহরুখ খান I ছবি: সংগৃহীত
শাহরুখ খান I ছবি: সংগৃহীত

বলিউডে হইচই ফেলে দিলেন শাহরুখ খান। কাজল-টুইঙ্কেলের জনপ্রিয় টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ এখনও দেখা যায়নি তাকে। আর তার এই অনুপস্থিতি নিয়েই সোশ্যাল মিডিয়ায় উঠেছিল প্রশ্নের ঝড়। শেষমেশ নীরবতা ভেঙে স্বয়ং কিং খান জানালেন অনুপস্থিতির কারণ, সেই সঙ্গে রসিকতার ছলে কাজল-টুইঙ্কেলের কাছে চাইলেন ক্ষমা। যে দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক পডকাস্টে কাজল-টুইঙ্কেলের টকশোতে অনুস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয় শাহরুখের কাছে। উত্তরে বলিউড বাদশাহ বলেন, টকশোয়ে যেতে না পারায় আমার খারাপ লেগেছে। তবে আমি বর্তমানে নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে খুবই ব্যস্ত। এর পাশাপাশি মাঝখানে হাতে চোট পাওয়ায় আমি আর সময় বের করতে পারিনি।

এরপর মজা করে শাহরুখ আরও বলেন, ‘আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওই খাবার খাওয়ার ঝামেলা আছে ওখানে; কারণ ওদের শোয়ে প্রচুর খাবার থাকে।’

সবশেষে কাজল-টুইঙ্কেলকে উদ্দেশ করে বলেন, ‘না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল। তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।’

সম্প্রতি লন্ডনে শাহরুখ-কাজল অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরানের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়। আর সেই কারণেই বর্তমানে শাহরুখ-কাজল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই কাপ আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X