বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বক্স অফিসে সাড়া ফেলল ‘ধুরন্ধর’

রণবীর সিং ও অক্ষয় খান্না I ছবি : সংগৃহীত
রণবীর সিং ও অক্ষয় খান্না I ছবি : সংগৃহীত

রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দ্বিতীয় দিনেও শক্ত অবস্থান ধরে রেখেছে বক্স অফিসে। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৩১ থেকে ৩৩ কোটি রুপি। ফলে দুই দিনের মোট আয় দাঁড়িয়েছে ৫৮ থেকে ৬০ কোটির কাছাকাছি।

ভারতীয় গণমাধ্যম ‘কইমই’ সূত্রে জানা যায়, দ্বিতীয় দিনে ‘ধুরন্ধর’-এর আয় ছিল প্রায় ৩১ কোটি রুপি। দ্বিতীয় দ্য অর্থাৎ শনিবার (০৬ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটি সংগ্রহ করেছে প্রায় ৩৩ দশমিক ১০ কোটি রুপি। দুই তথ্যের গড় হিসেবে ধরা হলে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয়ে স্পষ্ট বৃদ্ধি দেখা গেছে। দুই দিনের মোট আয় ইতোমধ্যে ৫০ কোটির ঘর পেরিয়েছে।

এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি একই গতি ধরে রাখতে পারে ‘ধুরন্ধর’, তাহলে প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি ৯০ থেকে ১০০ কোটির ঘরে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ইতিবাচক সাড়া পাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এনডিটিভিও জানিয়েছে, দ্বিতীয় দিনে দর্শক উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা সিনেমাটির মুখে-মুখে প্রচার শক্তিশালী হওয়ারই ইঙ্গিত।

দ্বিতীয় দিনের আয়ের ঊর্ধ্বগতির ফলে প্রথম দিন থেকে গড়ে উত্থান ঘটেছে ২০ থেকে ২২ শতাংশ। যা সাধারণত নতুন মুক্তিপ্রাপ্ত কোনো ছবির জন্য শুভ লক্ষণ হিসেবেই ধরা হয়।

আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহপ্রযোজিত এই সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। এছাড়া রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কী থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১০

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১১

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১২

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৩

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৪

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৫

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৬

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৭

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৮

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৯

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

২০
X