বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফের বিপাকে শিল্পা শেঠি

শিল্পা শেঠি I ছবি: সংগৃহীত
শিল্পা শেঠি I ছবি: সংগৃহীত

মাথার ওপর ঝুলছে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ। তার মধ্যেই ফের বিপদের ঘণ্টা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার জন্য। তারকাদম্পতির নামে ইতোমধ্যে জারি হয়েছে ‘লুক আউট সার্কুলার’। একের পর এক আইনি জটিলতায় এমনিতেই চাপে তারা, তার ওপর নতুন করে ধাক্কা দিল মুম্বাইয়ের পর বেঙ্গালুরুতেও তাদের মালিকানাধীন জনপ্রিয় রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ন পাব’-এর বিরুদ্ধে এফআইআর দায়েরের ঘটনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিনকয়েক আগেই ‘ব্যাস্টিয়ন পাবে’ বিল মেটানো নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন ‘বিগ বস্’ জয়ী সত্য নাইড়ু। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

এরই মধ্যে নতুন করে অভিযোগ উঠল বেঙ্গালুরু শাখাকে ঘিরে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করেও রেস্তোরাঁ খোলা রাখার অভিযোগে শুরু হয় জটিলতা। কর্ণাটক রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পাব ও রেস্তোরাঁগুলোর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা বন্ধ করার নিয়ম রয়েছে। কিন্তু অভিযোগ, সেই নিয়ম অমান্য করেই ১১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত অতিথিদের পার্টির অনুমতি দেওয়া হয়েছিল। জানা যায়, রাত প্রায় দেড়টা পর্যন্ত খোলা ছিল রেস্তোরাঁটি।

এ ঘটনার পরিপ্রেক্ষিতেই কর্ণাটক পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় ‘ব্যাস্টিয়ন’ রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়েছে। এরই মধ্যে রেস্তোরাঁর ম্যানেজারকে আটক করেছে পুলিশ। তবে গোটা বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি শিল্পা শেঠি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১০

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১১

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১২

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৪

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৫

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৬

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৯

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

২০
X