কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখপুত্রের প্রেমিকা লারিসার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ 

আরিয়ান খান ও লারিসা বোনেসি I ছবি : সংগৃহীত
আরিয়ান খান ও লারিসা বোনেসি I ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রচারণার মাঠে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলিয়ান মডেল লারিসা বোনেসি। যিনি আবার শাহরুখপুত্র আরিয়ান খানের কথিত প্রেমিকা হিসেবেও পরিচিত। হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর রাহুল গান্ধীর ভোটচুরির অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে লারিসার ছবি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লারিসা একজন ব্রাজ়িলিয়ান মডেল। বি-টাউনে শাহরুখপুত্রের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। কিন্তু রাহুলের অভিযোগের সঙ্গে লারিসার কী সম্পর্ক? ওই ব্রাজিলিয়ান মডেল কি আসলে আরিয়ানের প্রেমিকা । এই সন্দেহের বশেই লারিসার ওপর চড়াও হয়েছেন নেটিজেনরা।

আরও জানা যায়, বুধবার (০৫ নভেম্বর) কংগ্রেস নেতা র আহুল অভিযোগ করেন, ব্রাজ়িলিয়ান মডেল লারিসার ছবি অন্তত ২২টি নির্বাচনী বুথে দেখা গিয়েছে। সীমা, সুইটি, সরস্বতী, এমন একাধিক নামে দেখা গিয়েছে তার ছবি।

এখানেই দ্বন্দ্বে পড়েছেন নেটিজেনরা। তারা মনে করছেন, এই ব্রাজিলিয়ান মডেলই আসলে আরিয়ানের প্রেমিকা লারিসা। তারপর থেকেই লারিসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মন্তব্যের ঘরে গিয়ে কুমন্তব্য করছেন তারা।

অনেকেই সেখানে খোঁচা দিয়ে লিখেছেন, ‘নতুন ভারতীয় পরিচয়ের জন্য আপনাকে অভিনন্দন। একজন আবার লিখেছেন, ‘ব্রাজিলের বিজেপি ভোটার আপনি। আপনাকে অনেক অনেক স্বাগত। একটা নয়। আপনার তো একাধিক পরিচয়।’

তবে লারিসার অনুরাগীরা তার পাশে দাঁড়িয়েছেন। লারিসা যে আসলে সেই ব্রাজিলিয়ান মডেল নন, তা জানিয়েছেন তারা। এদিকে এ বিতর্ক নিয়ে কোনো রূপ মন্তব্য করেননি আরিয়ান ও লারিসা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X