বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

‘গ্যাংস্টাররা নজর রাখছে’— অভিশপ্ত স্মৃতি উসকে কপিলের মন্তব্য

কপিল শর্মাI ছবি : সংগৃহীত
কপিল শর্মাI ছবি : সংগৃহীত

রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় যখন গোটা বলিউড আতঙ্কে কাঁপছে, ঠিক তখনই বিষ্ণোই গ্যাংয়ের ‘অভিশপ্ত’ স্মৃতি উসকে বোমা ফাটালেন কমেডি কিং কপিল শর্মা। সম্প্রতি এক অনুষ্ঠানে ওটিটি প্ল্যাটফর্মের সিইওর এক মজার ছলে করা মন্তব্যের জবাবে কপিলও ঠাট্টা করে বলে ওঠেন, পুলিশ নয়, বরং গ্যাংস্টাররা তার ওপর নজর রাখছে!

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর ঘোষণা অনুষ্ঠানে সিইও কপিলকে উদ্দেশ করে বলেন, “আশা করি, ১১ মুলুকের পুলিশ অন্তত তোমার খোঁজ করছে না।” এই মন্তব্যের পিঠেই কপিল বলে ওঠেন, “আজকাল অবশ্য এক-দুই দেশের গ্যাংস্টাররাও আমার ওপর নজর রাখছে।” যদিও তিনি সরাসরি কারও নাম নেননি, তবে ইঙ্গিত যে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের দিকেই, তা বুঝতে বাকি নেই কারও।

উল্লেখ্য, গত বছর কানাডায় কপিল শর্মার ক্যাফেতে তিন দফায় হামলা চালিয়েছিল বিষ্ণোই গ্যাং। তখন খোলা চিঠিতে হুমকি দেওয়া হয়েছিল, সেখানে ব্যবসা বন্ধ না করলে মুম্বাইতে এসে গুলি চালানো হবে। সম্প্রতি পরিচালক রোহিত শেঠির বাড়িতে হামলা এবং সালমান খান ও বাবা সিদ্দিকির ঘটনার পর কপিলের এই ‘রসিকতা’র আড়ালে থাকা ভীতি এখন স্পষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

সন্ধ্যা ৭টায় শপথ নেবেন চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর

মৌলভীবাজারে পানিবন্দি ১৫ হাজার মানুষ

ইরানের হরমুজ তীরবর্তী বন্দরে একাধিক বিস্ফোরণ

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে পারেন যারা

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

১০

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

১১

রিভেরি স্কুল চালাবে রিভেরি ফাউন্ডেশন আর ইশতিয়াক সাদেকের এইস

১২

লামায় পানিবন্দি ৩০ হাজার মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন হোর্হে জেসুস, বেড়ে গেল রোনালদোর খেলার সম্ভাবনা

১৪

দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

১৬

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

১৭

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

১৯

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

২০
X