বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ফের হুমকির মুখে কপিল শর্মা

কপিল শর্মা। ছবি : সংগৃহীত
কপিল শর্মা। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কৌতুক সম্রাট কপিল শর্মার জীবনে নেমে এলো নতুন এক ঝড়! একের পর এক হুমকি, ফোন আর ভয়ংকর ভিডিওতে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তিনি। বিশাল অঙ্কের অর্থ দাবির পর অবশেষে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ঝটিকা অভিযানে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিলীপ চৌধুরী নামের ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে কপিল শর্মার কাছে এক কোটি টাকা চাঁদা (তোলা) দাবি করে ফোন ও ভিডিও পাঠাচ্ছিলেন। শুধু তাই নয়, অভিযুক্ত ভয় দেখানোর জন্য কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোন্ধরা এবং গোল্ডি বারের নামও ব্যবহার করেন।

পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর মাত্র দুদিনের মধ্যে কপিলের কাছে প্রায় সাতবার হুমকি ফোন আসে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুরো বিষয়টির সঙ্গে কোনো আন্তর্জাতিক বা দেশীয় গ্যাংস্টারের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেপ্তারের পর অভিযুক্তকে ইতোমধ্যেই তদন্তের স্বার্থে মুম্বাই নিয়ে আসা হয়। আদালতে হাজির করা হলে আদালত তাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এখন পুলিশ তদন্ত করে দেখছে, অভিযুক্ত ব্যক্তি সত্যিই কোনো গ্যাংস্টারের সঙ্গে যুক্ত, নাকি কেবল ভয় দেখিয়ে দ্রুত টাকা আদায়ের চেষ্টা করছিল।

এটিই কপিল শর্মার জীবনে প্রথম এমন বিপদ নয়। কিছুদিন আগে কানাডায় তার উদ্বোধিত ক্যাফেতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত ৪ জুলাই উদ্বোধনের পর ১০ জুলাই এবং পরে ৭ আগস্ট ক্যাফের বাইরে কয়েক রাউন্ড গুলি চলে।

এ ছাড়া মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সম্প্রতি কপিলের জনপ্রিয় শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'- এর বিরুদ্ধে একটি সতর্কতা জারি করেছে। অনুষ্ঠানে মুম্বাইকে বারবার 'বোম্বাই' বলে সম্বোধন করার কারণে কপিলের ওপর ক্ষুব্ধ হন এমএনএস কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X