বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

মুম্বাইয়ে নেমেই কপিল শর্মাকে প্রিয়াঙ্কার ‘হুঁশিয়ারি’ 

প্রিয়াঙ্কা চোপড়া ও কপিল শর্মা । ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া ও কপিল শর্মা । ছবি : সংগৃহীত

বলিউডের সীমানা ছাড়িয়ে এখন তিনি গ্লোবাল আইকন। মার্কিন মুলুক থেকে মুম্বাইয়ে পা রেখেই সোজা জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার উদ্দেশে ছুড়লেন চ্যালেঞ্জ। তিনি আর কেউ নন, ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। বুধবার (১১ ডিসেম্বর) সাতসকালেই মুম্বাইয়ে পা রেখেছেন তিনি। তবে এবার তার দেশে ফেরার মূল কারণ সিনেমার শুটিং নয়, বরং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া।

বিমানবন্দরে নেমেই প্রিয়াঙ্কা যেন বুঝিয়ে দিলেন, এবার তিনি প্রস্তুতি নিয়েই এসেছেন। শোতে যাওয়ার আগেই সঞ্চালক কপিল শর্মার উদ্দেশে একরকম ‘হুঁশিয়ারি’ দিয়ে রাখলেন এই অভিনেত্রী!

কপিলকে প্রিয়াঙ্কার চ্যালেঞ্জ সাধারণত কপিল শর্মার শোতে তারকারা আসেন ভয়ে ভয়ে, কখন না জানি কপিলের তীর্যক কৌতুক বা রোস্টিংয়ের শিকার হতে হয়। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া যেন স্রোতের বিপরীতে। সঞ্চালকের ভয়ে কুঁকড়ে না গিয়ে উল্টো তাকেই ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

প্রশ্ন উঠেছে, তবে কি এবার ‘দেশি গার্ল’-এর ভয়ে ‘জুুজু’ দেখবেন কপিল? নাকি এই আন্তর্জাতিক তারকার সামনে এবার ভিন্ন কিছু ঘটতে চলেছে? তা জানা যাবে শো সম্প্রচারের পরেই।

কপিলের শোতে নতুন চমক ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শোয়ের প্রোমোতে দেখা গেছে, কপিল শর্মা এবার হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন সব অবতারে—কখনও ‘জেন-জি বাবা’, কখনও ‘তাউজি’, আবার কখনও রাজা কিংবা মন্ত্রীর বেশে। শোয়ের অন্যান্য চরিত্রগুলোতেও এসেছে আমূল পরিবর্তন। এই নতুন সেটআপেই অতিথি হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা।

দক্ষিণী সিনেমায় প্রিয়াঙ্কার জয়জয়কার একসময় বলিউডে কোণঠাসা হয়ে পড়া প্রিয়াঙ্কা এখন পশ্চিমা দুনিয়া জয় করে ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন। পরিচালক এস এস রাজামৌলীর বিগবাজেট সিনেমা ‘বারাণসী’তে তার কাজের কথা শোনা যাচ্ছে। এরপর থেকেই তার কাছে একের পর এক বড় বাজেটের দক্ষিণী ছবির প্রস্তাব আসছে। এই কাজের সুবাদেই এখন মার্কিন মুলুক থেকে ঘন ঘন ভারতে আসা-যাওয়া করছেন এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X