বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর জন্য নায়িকাদের সঙ্গে রোমান্স করতে ভয় পান কপিল

কপিল শর্মা ও তার স্ত্রী I ছবি: সংগৃহীত
কপিল শর্মা ও তার স্ত্রী I ছবি: সংগৃহীত

বলিউডে পা রাখার পর থেকেই কৌতুকাভিনেতা কপিল শর্মা যেন এক অন্যরকম রূপে ধরা দিচ্ছেন। হাস্যরসের বাইরে তার ভেতরে লুকিয়ে থাকা নায়কসত্তা যেন পর্দা কাঁপিয়ে দিচ্ছে। ‘কিস কিসকো প্যায়ার করু’র সিক্যুয়েল—এই নতুন ছবিতেই চারজন নায়িকাকে প্রেমে মাতিয়ে রাখবেন তিনি। টিজার-ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের কৌতূহল, এত নায়িকাদের সঙ্গে রোমান্স কপিলের মনে কি স্ত্রীর ভয় নেই? প্রশ্নটা যেন ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায়। আর অবশেষে সেই রহস্যের তালা ভাঙলেন কপিল শর্মা নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কপিল যখন ক্যামেরার সামনে অন্য অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হন তখন নাকি স্ত্রী চাতার্থ সেদিকে কড়া নজর রাখেন। সম্প্রতি ভারতীয় সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে কথোপকথনের সময়ে দাম্পত্য রসায়ন নিয়ে মুখ খুলেছিলেন কপিল স্ত্রী। সেখানেই কৌতুকাভিনেতার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়, কপিল যখন অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হন তখন কী মনে হয়? প্রত্যুত্তরে কপিলের স্ত্রী বলেন, ‘একদম সহ্য হয় না। ভীষণ হিংসে হয়।’ পাশে বসে থাকা কপিল তখন শুটিংয়ের এক ঘটনার কথা মনে করান।

সত্যি কি সেটে গিয়ে কপিলের ওপর কড়া নজর রাখেন স্ত্রী চাতার্থ? এ প্রসঙ্গে কপিল বলেন, ‘আমি যেদিন ভোপালে হিরা ওয়ারিনার সঙ্গে একটি রোমান্টিক গানের শুটিং করছিলাম, সেদিন গিন্নি সেটে উপস্থিত ছিল। পরিচালক যখন আমাকে নায়িকার চোখে চোখ রাখতে বলেন আর চুলে বিলি কেটে দিতে বলেন, আমি তখন দেখছি গিন্নি পেছন থেকে দাঁড়িয়ে সবটা পরখ করছে। খুবই মুশকিল ওর সামনে অন্য নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া। সত্যিই ভয়ে আমার হাত কাঁপে। আর আমি যদি এই অভিযোগ নিয়ে ওর কাছে যাই, তখন সে বলে, তোমার এত চিন্তা কীসের, তুমি তো বিষয়টা উপভোগই করছ।’ কপিলের এমন রসিক মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় পড়ে যায় হাসির রোল।

উল্লেখ্য, কপিল শর্মার নতুন ছবি ‘কিস কিসকো প্যায়ার করু ২’ মুক্তি পাচ্ছে ১২ ডিসেম্বর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X