বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘দেবদাসের চন্দ্রমুখী কি মীরা বাই?’—মাধুরীর মন্তব্যে শোরগোল

মাধুরী দীক্ষিত I ছবি : সংগৃহীত
মাধুরী দীক্ষিত I ছবি : সংগৃহীত

দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে দর্শকের মনে ছাপ ফেলেছেন মাধুরী দীক্ষিত। তবে ‘দেবদাস’-এর ‘চন্দ্রমুখী’র প্রতি দর্শকের বাড়তি দুর্বলতা রয়েছে। ২০০২ সালে মুক্তি পাওয়া এই আইকনিক ছবির শুটিং-পর্ব যে তার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা, তা আবারও জানালেন ‘ধক ধক’ গার্ল। পরিচালক সঞ্জয় লীলা বনশালির প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি নিজের চরিত্রটিকে তিনি তুলনা করলেন মীরা বাইয়ের সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, “বনশালিজি’র সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। উনি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাস্ট করেছিলেন। কেবল নাচের ছন্দ নয়, ছবির প্রতিটি দৃশ্যই কবিতার মতো মনে হয়।” তিনি আরও জানান, কড়া পরিচালক হিসেবে পরিচিত বনশালি আসলে ভীষণ যত্নবান। সেটে তিনি সবার খাওয়া-দাওয়ার খোঁজ নিতেন, যা মাধুরীকে মুগ্ধ করেছিল। অভিনেত্রীর কথায়, “বনশালিজি অসামান্য পরিচালক শুধু নন, তিনি অসাধারণ মানুষও। মানুষটি যে এমন, সেটা আগে বুঝিনি।”

সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি মাধুরী করেন তার চরিত্র নিয়ে। তিনি চন্দ্রমুখী এবং কিংবদন্তি কবি-সন্ত মীরা বাইয়ের মধ্যে একটি আধ্যাত্মিক সাদৃশ্য খুঁজে পান। মাধুরী ব্যাখ্যা করেন, চন্দ্রমুখীর প্রেমের গল্প এবং এমন একজনের প্রতি ভক্তি—যিনি তার অনুভূতির প্রতিদান দিতে অক্ষম, তা তাকে মীরার নিঃস্বার্থ আবেগের কথাই মনে করিয়ে দেয়। দেবদাসের প্রতি চন্দ্রমুখীর এই নিঃশর্ত ভালোবাসাই তাকে মীরা বাইয়ের সমতুল্য করে তুলেছে বলে মনে করেন অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X