বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী

মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন । ছবি : সংগৃহীত
মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন । ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ না করার’ ঘোষণা নিয়ে যখন বলিউড থেকে টালিউড পর্যন্ত তোলপাড় চলছে, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার সাম্প্রতিক মন্তব্য যেন এই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, তিনি কোনোভাবেই দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। কেউ একে পেশাদারত্বের অভাব বললেও, অনেকেই একে কর্মীদের সুস্থতার পক্ষে সমর্থন জানান। এই বিতর্কের মাঝেই এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’।

সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী জানান, তার আসন্ন প্রজেক্ট ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলাকালীন তিনি ঘড়ির কাঁটা দেখেননি। মাধুরী বলেন, “যখন ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলছিল, তখন প্রায় প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কাজ করতাম। আমি প্রত্যেককেই নিজের মতো ভাবি। আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া কিছু বুঝি না আমি।”

তবে নিজে ‘ওয়ার্কহোলিক’ হলেও দীপিকার দাবির সরাসরি বিরোধিতা করেননি মাধুরী। বরং সহকর্মীর ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাই জানিয়েছেন তিনি।

মাধুরীর কথায়, ‘হয়তো আমি অনেকটাই আলাদা। কিন্তু কারো যদি ক্ষমতা থাকে যে তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না, সে কথা তিনি বলতেই পারেন। প্রত্যেকের নিজের জীবন রয়েছে এবং নিজেদের কথা বলার অধিকারও রয়েছে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X