বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘রহমান ডাকাত’ চরিত্রটি নিয়ে নাগার্জুনের আক্ষেপ

‘রহমান ডাকাত’ চরিত্রটি নিয়ে নাগার্জুনের আক্ষেপ। ছবি : সংগৃহীত
‘রহমান ডাকাত’ চরিত্রটি নিয়ে নাগার্জুনের আক্ষেপ। ছবি : সংগৃহীত

বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে আলোচনার শেষ নেই। আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত এই ছবিটি বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকার ব্যবসা করে খান-কাপুরদের রেকর্ড ভেঙে দিয়েছে। তবে ছবির অন্যতম আলোচিত চরিত্র ‘রহমান ডাকাত’—যাতে অভিনয় করেছেন অক্ষয় খান্না। গুঞ্জন রটেছিল, এই চরিত্রটির প্রস্তাব প্রথমে গিয়েছিল দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের কাছে, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নাগার্জুন।

‘রহমান ডাকাত’ চরিত্রটি ফিরিয়ে দেওয়ার খবরকে ‘ভুল’ দাবি করে এক বিবৃতিতে নাগার্জুন বলেন, “একেবারই ভুল কথা। এমন কোনও অফার আমার কাছে আসেনি। তবে ভাবলে মনে হয় ইস! যদি সত্যিই আসত!”

‘ধুরন্ধর’ সিনেমার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “‘ধুরন্ধর’ অসাধারণ ছবি! আদিত্য ধর সত্যিই অনবদ্য কাজ করেছেন। এর আগে ওঁর বানানো ‘উরি’ও আমার দারুণ লেগেছিল। আর অক্ষয় খান্না তো অসাধারণ... ছবির সিক্যুয়েলের দিকে তাকিয়ে রয়েছি।”

নাগার্জুন অস্বীকার করলেও নেটিজেনদের একাংশের ধারণা, রজনীকান্তের ‘কুলি’ সিনেমার ব্যস্ততার কারণেই হয়তো তিনি চরিত্রটি ফিরিয়ে দিয়েছিলেন। তবে এখন ছবির বিশাল সাফল্য দেখে হয়তো আক্ষেপ করছেন বা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

বর্তমানে নিজের ক্যারিয়ারের ১০০তম ছবি নিয়ে ব্যস্ত নাগার্জুন। তিনি জানান, ‘ধুরন্ধর’ দেখার পর তিনি বুঝতে পেরেছেন দর্শক এখন আন্তর্জাতিক মানের গল্প চান। তাই তাড়াহুড়ো না করে বিশেষ পরিকল্পনায় এগোচ্ছেন। প্রসঙ্গত, নাগার্জুনকে শেষবার বলিউডে দেখা গিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’ ছবিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X