বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রশ্মিকার কাছে যে ২ শর্ত রেখেছিলেন বিজয়ের মা

বিজয় দেবরকোন্ডা ও রাশ্মিকা মান্দানা । ছবি : সংগৃহীত
বিজয় দেবরকোন্ডা ও রাশ্মিকা মান্দানা । ছবি : সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর একসঙ্গে থাকার (একত্রবাস) পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশ্মিকা মান্দানা। সোমবারই রাজস্থানের উদয়পুরে পৌঁছে গেছেন এই তারকা যুগল। এর মধ্যেই শুরু হয়ে গেছে বিবাহপূর্ববর্তী নানা অনুষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলের ধারে সারি সারি গ্লাস আর নৈশভোজের আলোআঁধারি ছবি দিয়ে সেই ইঙ্গিতই দিচ্ছেন তারা। তবে রাজকীয় এই বিয়ের আগে তুমুল চর্চায় উঠে এসেছে হবু পুত্রবধূ রশ্মিকার প্রতি বিজয়ের মায়ের দেওয়া দুটি বিশেষ শর্ত।

সালটা ২০১৮; বিজয়-রাশ্মিকা জুটির প্রথম সিনেমা ‘গীত গোবিন্দম’ তখন বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ঠিক সেই সময়ে এক সাক্ষাৎকারে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডাকে প্রশ্ন করা হয়েছিল— হবু পুত্রবধূর মধ্যে তিনি কোন কোন গুণ দেখতে চান? উত্তরে তিনি মাত্র দুটি শর্তের কথা জানিয়েছিলেন। প্রথমত, পুত্রবধূকে তার ছেলের খেয়াল রাখতে হবে এবং নিঃশর্ত ভালোবাসায় ভরিয়ে রাখতে হবে। আর দ্বিতীয়ত, পাত্রী দক্ষিণ ভারতীয় হলে বেশি ভালো হয়।

অনুরাগীদের মতে, বিজয়ের মায়ের সেই দুটি ইচ্ছাই ষোলো আনা পূরণ হতে চলেছে। কারণ, উদয়পুরে রাজকীয় আয়োজন হলেও বিয়েতে থাকছে পুরোপুরি দক্ষিণ ভারতীয় ছোঁয়া। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানানো হবে ডাবের জল দিয়ে, আর সেটি দিয়েই হবে শুদ্ধিকরণ। খাবারের মেনুর প্রতিটি পদই হবে দক্ষিণ ভারতীয় এবং ঐতিহ্যবাহী কলাপাতায় খাবার পরিবেশন করা হবে।

সব মিলিয়ে এই জমকালো আয়োজনের দিকেই এখন তীক্ষ্ণ নজর ভক্তদের। প্রিয় তারকা জুটির বিয়ের পরের প্রথম যুগল ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X