বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের আগেই রোম ঘুরে এলেন বিজয়-রাশমিকা

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা I ছবি: সংগৃহীত
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা I ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। যাদের প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই মুখর অনুরাগীরা। তবে তারকাদের চেয়েও যেন তাদের ভক্তরাই বেশি উত্তেজিত এই যুগলের বিয়ে দেখার আশায়। নতুন বছরের শুরুতেই সেই উত্তেজনায় যেন নতুন করে ঘি ঢাললেন বিজয়-রাশমিকা।

আসন্ন বিয়ের আগেই নববর্ষ উদযাপন করতে রোমে পাড়ি জমিয়েছিলেন এই তারকা জুটি। একান্তে নতুন বছরকে স্বাগত জানিয়ে সম্প্রতি ভারতে ফিরেছেন তারা। ফেরার পথে হায়দরাবাদ বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন রাশমিকা ও বিজয়, আর তাতেই ফের আলোচনার কেন্দ্রে তাদের সম্পর্ক।

ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে পাশাপাশি হাঁটছেন এই প্রেমিক যুগল। স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা পরেছিলেন ঢিলেঢালা ধূসর ট্রাউজার ও বেইজ হাই-নেক সোয়েটার, তার ওপর কালো জ্যাকেট। খোলা চুল, কালো জুতা ও সানগ্লাসে তাকে দেখা যায় একেবারে ক্যাজুয়াল লুকে।

অন্যদিকে, ফ্যাশনের দিক থেকে একচুলও পিছিয়ে ছিলেন না দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। ঢিলেঢালা প্যান্টের সঙ্গে কালো রাউন্ড-নেক টি-শার্ট, স্টাইলিশ লেদার জ্যাকেট, পায়ে স্নিকার্স ও মাথায় বিনি—সব মিলিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটতে দেখা যায় তাকে। দুজনেরই মুখে ছিল মাস্ক, সঙ্গে ছিলেন তাদের নিজ নিজ টিমের সদস্যরা।

এর আগেও ভক্তদের চোখ এড়ায়নি এই জুটির ‘ইঙ্গিতপূর্ণ’ মুহূর্তগুলো। কয়েকদিন আগে বিজয় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছুটির সময়ের কিছু ছবি শেয়ার করেন। নববর্ষের শুভেচ্ছা জানানো সেই ছবিগুলোতে অনুরাগীরা সহজেই খুঁজে পান রাশমিকাকে, যা নিয়ে শুরু হয় নতুন করে জল্পনা।

সূত্রের খবর অনুযায়ী, এই তারকা যুগলের সম্পর্ক এখন আর গুঞ্জনের পর্যায়ে নেই। জানা যাচ্ছে, ২০২৫ সালের ৩ অক্টোবর সম্পন্ন হয়েছে তাদের বাগদান। আর সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেই চার হাত এক হতে চলেছে রাশমিকা ও বিজয়ের।

আরও জানা যায়, রাশমিকা ও বিজয়ের বিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে হওয়ার পরিকল্পনা রয়েছে। বাগদানের মতোই এই বিয়েটিও খুব ব্যক্তিগত পরিসরে করতে চান তারা, যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X