বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আইনি জটিলতায় রণবীর, চাইতে হবে নিঃশর্ত ক্ষমা

রণবীর সিং। ছবি : সংগৃহীত
রণবীর সিং। ছবি : সংগৃহীত

বলিউড মেগাস্টার রণবীর সিং এখন যেন এক দোদুল্যমান বাস্তবতার মুখোমুখি। একদিকে তার নতুন অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর ২ : দ্য রিভেঞ্জ’ মুক্তির মাত্র ৬ দিনে বিশ্বব্যাপী ৯১৯ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে ইতিহাস গড়ছে, অন্যদিকে এক পুরোনো বিতর্কের জেরে তাকে এখন আদালতের বারান্দায় সশরীরে হাজির হওয়ার উপক্রম।

জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অন্য অভিনেতাকে অপমানের অভিযোগে বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। ঘটনাটির সূত্রপাত গত বছরের একটি অনুষ্ঠানে। অভিযোগ উঠেছে, সেই মঞ্চে জনপ্রিয় ছবি ‘কান্তারা’-র প্রধান অভিনেতা ঋষভ শেট্টির অভিনয়ের অনুকরণ করেছিলেন রণবীর।

কেবল অনুকরণই নয়, ছবিতে দেখানো পবিত্র ‘চামুণ্ডাদেবী’র চরিত্রটিও নকল করে দেখান তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, এতে কেবল ঋষভ শেট্টিকে অবমাননা করা হয়নি, বরং ধর্মীয় অনুভূতিতেও চরম আঘাত লেগেছে।

এই ঘটনার প্রেক্ষিতে কর্ণাটকের একটি আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্ন অত্যন্ত কঠোর অবস্থান নেন। তিনি মন্তব্য করেন, ‘কোনও ব্যক্তিরই ধর্মীয় বিশ্বাসকে হেয় করার অধিকার নেই সে যত বড় তারকাই হোক না কেন।’ বিচারপতি আরও মনে করিয়ে দেন যে, জনমানসে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রণবীরের সামাজিক দায়িত্ব অনেক বেশি এবং তার আচরণে আরও সংযত হওয়া উচিত ছিল।

আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে রণবীর সিংকে একটি হলফনামা জমা দিতে হবে এবং সেখানে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। তবে বিষয়টি কেবল আদালতের চারদেয়ালে সীমাবদ্ধ রাখতে নারাজ মামলাকারী পক্ষ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X