বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কুমার শানুর সঙ্গে ভুয়া এআই ছবিতে কুনিকার ক্ষোভ

কুমার শানু  ও কুনিকা সদানন্দ । ছবি : সংগৃহীত
কুমার শানু ও কুনিকা সদানন্দ । ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন কুনিকা।

নিজের এক্স বা সাবেক টুইটার হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে কুনিকা লেখেন যারা এটি তৈরি করেছে তাদের লজ্জা পাওয়া উচিত। তিনি মনে করিয়ে দেন কুমার শানু এখন সুখে সংসার করছেন এবং আদালতের নির্দেশে তার ব্যক্তিত্বের অধিকার সংরক্ষিত রয়েছে। অনুমতি ছাড়া এমন ছবি প্রচার করলে নির্মাতারা আইনি বিপদে পড়বেন বলে সতর্ক করেছেন তিনি। ভক্তদের এই ফ্যানডম যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানিয়ে তিনি মানহানির মামলা করার কথা বলেছেন।

সম্প্রতি বিগ বস ১৯ এ থাকাকালীন কুনিকা কুমার শানুর সঙ্গে তার প্রায় ছয় বছরের দীর্ঘ সম্পর্কের কথা খোলামেলাভাবে শেয়ার করেন। কুনিকা জানান সেই সম্পর্কের জন্য তার কোনো আফসোস নেই। তখন তিনি নিজের মানসিক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তাই সম্পর্কগুলো বজায় রাখা তার জন্য চ্যালেঞ্জিং ছিল। কুনিকা জানান তারা একে অপরকে স্বামী স্ত্রীর মতোই দেখতেন। শানুর ক্যারিয়ারের সাফল্যের সময় তার পোশাক নির্বাচন থেকে শুরু করে ডায়েট সব কিছুর দেখাশোনা করতেন কুনিকা।

তবে এই সম্পর্কটি একসময় জটিল মোড় নেয়। কুমার শানুর তৎকালীন স্ত্রী রিতা ভট্টাচার্য বিষয়টি জানতে পেরে মারাত্মক ক্ষুব্ধ হন। কুনিকা স্মরণ করেন রাগের মাথায় রিতা একবার হকিস্টিক দিয়ে তাঁর গাড়িও ভেঙে দিয়েছিলেন। মূলত সন্তানদের ভরণপোষণ এবং পারিবারিক টানাপোড়েন থেকেই সেই তিক্ততার সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত শানু ও কুনিকার বিচ্ছেদ ঘটে।

সূত্র এনডিটিভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X