বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা  স্ত্রীকে খেতে দেননি কুমার শানু

কুমার শানু ও  রীতা ভট্টাচার্য । ছবি : সংগৃহীত
কুমার শানু ও রীতা ভট্টাচার্য । ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু আবারও খবরের শিরোনামে। তবে এবার সুরের জন্য নয়, বিতর্কের জন্য। কোটি শ্রোতার হৃদয় জয় করা এই কিংবদন্তি গায়ককে ঘিরে এবার উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য প্রকাশ্যে এনে দিলেন শানুর অতীত জীবনের এক অন্ধকার অধ্যায়। গর্ভাবস্থায় নাকি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। এই বিস্ফোরক অভিযোগে সরগরম সংগীতজগৎ ও নেটদুনিয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের পর রীতা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে বা সাজগোজ করতে পারতেন না। গর্ভাবস্থায় তার ওপর বেঁধে দেওয়া হয় নানা ধরনের বিধিনিষেধ। অভিযোগ, পরিবারের অনুপস্থিতিতে তিনি চাল কিনে লুকিয়ে রাখতেন এবং আত্মীয়ের রান্নাঘরে গিয়ে রান্না করে খেতেন।

এ বিষয়ে রীতা বলেন, ‘ওরা যখন বাইরে বের হতো, রান্নাঘরে তালা দিয়ে দিত। তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম। বৌদির রান্নাঘরে গিয়ে রেঁধে নিতাম, তারপরে খেতে পারতাম।’

তিনি আরও বলেন, জানো তৃতীয় সন্তান যখন আমার গর্ভে, তখন ঠিকমতো খেতে পারিনি, প্রায়ই অসুস্থ হয়ে পড়তাম।’

তিনি আরও জানান, সেই সময় কুমার শানুর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং একাধিকবার তাকে আদালতে যেতে বাধ্য করা হয়।

‘আশিকি’ ছবির পরে বিপুল সাফল্য আসে শানুর জীবনে। ছবির গানগুলো সফল হওয়ার পরে পারিশ্রমিকও বেড়ে যায় অনেকটা। সে কারণেই নাকি তখন নাকি শানুর আচরণও বদলে যায়।

উল্লেখ্য, কুমার শানু ও রীতার বিয়ে হয় ১৯৮৪ সালে। তাদের তিন সন্তান রয়েছে। ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X