বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

রজনীকান্তের সিনেমায় অভিনয় করবেন না শাহরুখ!

শাহরুখ খান ও রজনীকান্ত । ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও রজনীকান্ত । ছবি : সংগৃহীত

যে সিনেমা নিয়ে সিনেপ্রেমীরা চাতক পাখির মতো চেয়ে ছিল, সেই আশার প্রদীপে যেন এক নিমিষেই জল ঢেলে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। থালাইভা রজনীকান্তের মেগা প্রজেক্ট 'জেলার ২'-তে ক্যামিও চরিত্রে থাকছেন না শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়,ছবিটির নির্মাতা ৫ দিনের একটি বিশেষ চরিত্রের জন্য শাহরুখ খানকে নিতে আগ্রহী ছিলেন এবং শাহরুখ নিজেও বিষয়টিতে ইতিবাচক ছিলেন। তবে তার বর্তমান মনোযোগ পুরোপুরি 'কিং' ছবিটিকে ঘিরে, যা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ—বিশেষ করে এটি তার কন্যা সুহানার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

টিমের সাথে এক সম্মানজনক আলোচনায় শাহরুখ জানান যে, তিনি এই চরিত্রে অভিনয় করতে আগ্রহী, তবে তিনি অনুরোধ করেছিলেন যেন 'জেইলার ২' ছবিটি 'কিং'-এর পরে মুক্তি পায়। কারণ তিনি তার লুক এবং উপস্থিতি শুধুমাত্র 'কিং'-এর জন্যই একচেটিয়া রাখতে চান।

তবে প্রস্তাবটি ফিরিয়ে দিলেও রজনীকান্তের প্রতি শাহরুখের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই অটুট রয়েছে। ভবিষ্যতে সঠিক সময়ে রজনীকান্তের সাথে কাজ করার জন্য তিনি মুখিয়ে আছেন বলে জানা যায়।

আরও জানা যায়, জেলার ২ ছবিটি আগামী আগস্টে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। যেখানে 'কিং' মুক্তি পাবে ডিসেম্বরে। সময়ের এই পার্থক্যের কারণে উভয় পক্ষই পারস্পরিক সম্মতিতে এই ক্যামিও নিয়ে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে। শাহরুখ খান ব্যক্তিগতভাবে রজনীকান্তের সাথে কথা বলেছেন এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে সুবিধাজনক সময়ে তারা অবশ্যই একসঙ্গে কাজ করবেন।

প্রসঙ্গত, নেলসন দিলীপকুমার পরিচালনায় নির্মিত ‘জেলার ২’ সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। সম্প্রতি সুপারস্টার রজনীকান্ত নিশ্চিত করেছেন, ছবিটি বর্তমানে পোস্ট-প্রোডাকশনের শেষ পর্যায়ে রয়েছে।

এদিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালনায় নির্মিতব্য এই ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং আরশাদ ওয়ার্সি। সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X