বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সালমান খানের 'মাতৃভূমি' নিয়ে নতুন সিদ্ধান্ত, মুক্তি স্থগিত

সালমান খান । ছবি - সংগৃহীত
সালমান খান । ছবি - সংগৃহীত

বলিউড তারকা সালমান খান অভিনীত সিনেমা ‘মাতৃভূমি’। ১৭ এপ্রিল এটি মুক্তির কথা থাকলেও এবার জানা গেলো নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না । মুক্তি থেকে পিছিয়েছে সিনেমাটির সংশ্লিষ্টরা। কারণ হিসাবে জানা যায়, পূর্বে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’, পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। যার ফলে সিনেমাতে কিছু সংশোধন আনা হচ্ছে। আর এগুলোর শুটিং করতেই মুক্তি পিছিয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, এটি এখন আগস্টে ভারতের স্বাধীনতা দিবসে মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পেতে পারে সেটি এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মসের ব্যানারে এটি নির্মাণ করছেন অপূর্ব লাখিয়া। ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও চীনা বাহিনীর সংঘর্ষের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। এতে সালমানকে দেখা যাবে কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে। যিনি সীমান্তে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিবেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং, অভিলাষ চৌধুরী ও অঙ্কুর ভাটিয়া।

অন্যদিকে সালমান খান আগামী ১৮ এপ্রিল থেকে মুম্বাইয়ে শুরু করতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা ‘এসভিসি৬৩’ (নাম পরিবর্তিত হতে পারে)-এর কাজ। অ্যাকশন ড্রামা ঘরানার এ সিনেমাটি ভারতের প্রখ্যাত প্রযোজক দিল রাজুর ব্যানারে নির্মিত হতে যাচ্ছে। পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক ভামসি পাইদিপল্লি। এর আগে তিনি ‘ইয়েভাদু’ ও ‘ভারিসু’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। এবার ‘এসভিসি৬৩’ সিনেমায় তিনি সালমানের বিপরীতে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও অরবিন্দ স্বামী। জানা গেছে, ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্যেই এটি নির্মাণ করা হচ্ছে।

প্রসঙ্গত, সর্বশেষ সালমান খানকে দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X