বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দীপঙ্করের ওপর ক্ষেপে গিয়ে যা বললেন পরীমণি

দীপঙ্কর দীপন ও পরীমণি। ছবি: সংগৃহীত।
দীপঙ্কর দীপন ও পরীমণি। ছবি: সংগৃহীত।

আলোচিত চিত্রনায়িকা পরীমণি এবার ক্ষেপেছেন চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপনের ওপর। মূলত ‘অন্তর্জাল’ নির্মাতার এক ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরেই তাকে নিয়ে মুখ খুললেন এই নায়িকা।

সোমবার এই নির্মাতার স্ট্যাটাস শেয়ার করে পরী দীপনকে উদ্দেশ করে লিখেছেন, ১০ দিন যে জামাই বাসা ছেড়ে গেছে, এটা তো আপনার সিনেমার নায়িকার কারণেই জানাজানি হইল ভাইয়া! সিনেমা ফ্যাক্ট আবার কারোর ঘারে চেপে লাইম লাইটে আসাটাও ফ্যাক্ট! যেটা আপনার সিনেমার এই মেয়েটা করল। সবখানে লাফাতে লাফাতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। এত ডাক তো তার কোনোকালে আর আসে নাই। এখন বইলেন খালি আমার থু থু না চাইটা যেন সিনেমার কথাটাও ঠিকমতো বলে। আপনার কিন্তু আরও বড় শিল্পীরা আছেন এই সিনেমায়, তাদের এখনো ওনার মতো প্রমোশনে যেতে দেখেনি। নাকি সব দায়িত্ব এবার এই একজনেরই?

পরী আরও লিখেছেন, আপনার সঙ্গে তো আমার পার্সোনালি অনেক ভালো সম্পর্ক! এত বড় স্ট্যাটাস লিখতে পারলেন অথচ আমাকে একটা কল করে কিছু বলতে পারলেন না! আফসোস! আর এমন তুচ্ছ করে লিখবেন না, প্লিজ ভাইয়া। জীবন সিনেমার কাছে তুচ্ছ করে দেওয়া কোনো মেকারের সঙ্গে যায় না। জীবন দামি- সবথেকে দামি।

এর আগে গতকাল দীপঙ্কর লেখেন, ভাই ও বোন প্লিজ থামেন। প্লিজ আমাদের ক্ষমা করে দেন। একবার না, বারবার এসব হচ্ছে। নিজেদের টাকা ও ব্যক্তিগত জীবন নষ্ট করে, দিন-রাত অপরিসীম কষ্ট করে একটা কনটেন্ট বানিয়ে নিয়ে আসি, দর্শকের সামনে উপস্থাপন করি, তখনই আপনাদের ব্যক্তিগত জীবনের নানা কাহিনি সামনে চলে আসে।

সিনেমার কনটেন্টের থেকে দর্শকদের আগ্রহ চলে যায় আপনাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সন্তান এসব দিকে, যা সামনে আসারই কথা না। একবার না বারবার হচ্ছে এসব, সত্যি আমি টায়ার্ড, আপসেট। প্রত্যেকের জীবনেই এসব আছে- কিন্তু এসব আমরা সামনে নিয়ে আসি না। এসব নিয়ে কথা বলি না পাবলিকলি। আপনারা তো পাশের মানুষটাকেও কিছু বলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। নিজেদের পাবলিক করলে পাবলিক তো মজা নেবেই। আপনারা শুরুটা করেন, বাকিরা আপনাদের খোঁচাতে থাকে।

দীপন আরও লিখেন, সাংবাদিক ভাই-বোন, পত্রিকার মালিকপক্ষ, আপনাদের অনুরোধ করি, প্লিজ ইগনোর করেন এসব। এসব ছাড়া আপনাদের পত্রিকা চলবে না, আমি বিশ্বাস করি না। অনেক শক্ত আপনাদের ভিত্তি। সস্তা ইউটিউবার আর ল্যাপটপ বেসড অনলাইন পত্রিকা করুক, আপনারা কেন? আপনারা স্টাবলিশ স্বনামধন্য সাংবাদিকরা একবার ইগনোর করে দেখুন, সব থেমে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X