বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে ফেরদৌস-পরীমণি, জানালেন কাজের অভিজ্ঞতা

ফেরদৌস ও পরীমণি। ছবি : সংগৃহীত
ফেরদৌস ও পরীমণি। ছবি : সংগৃহীত

ঢালিউডের দুই প্রজন্মের নায়ক-নায়িকা ফেরদৌস ও পরীমণি। পর্দায় এখনো জুটি বাঁধতে দেখা যায়নি তাদের। তবে ইফতেখার চৌধুরীর একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে দেখা গেল দুজনকে। এর শুটিং হয়েছে এফডিসির ৭ নম্বর ফ্লোরে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত শুটিং চলেছে।

ইফতেখার বলেন, সিনেমার মতো করে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছি। প্রচার শুরু হলে দর্শকরা নড়েচড়ে বসবে। কেননা তারা নতুন কিছু দেখতে পাবেন। এর আগেও সিনেমার মতো করে বিজ্ঞাপনচিত্র নির্মিত হলেও সেগুলো ছিল কোনো একটা দৃশ্যকে কেন্দ্র করে। এই বিজ্ঞাপনচিত্রে আমরা পুরো সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছি।

ফেরদৌস বলেন, পরীমণির সঙ্গে কখনো কাজ করা হয়নি। এবার তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। আমার ভালো লেগেছে। আশা করছি, আমাদের এই বিজ্ঞাপনটি প্রচারে এলে সবারই ভালো লাগবে।

চিত্রনায়িকা পরী বলেন, প্রথমবারের মতো ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এর আগে একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। তবে স্ক্রিন শেয়ার করা হয়নি। প্রথমবার একসঙ্গে আমাদের বিজ্ঞাপনে পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X