বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধু দিপু চৌধুরীর মৃত্যুতে শোকে স্তব্ধ শাকিব খান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বন্ধু সাজেদুল হোসেন দিপু চৌধুরী। শুধু কিং খানের বন্ধুই নন একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে। গত শনিবার (০২ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বন্ধুর অকাল মৃত্যুর শোকে কাতর শাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে জানালেন এ চিত্রনায়ক।

আজ মঙ্গলবার শাকিব খান তার ভেরিফাইড ফেইসবুক পেজে লিখেছেন, ‘আমার বন্ধু দিপু... কোন শব্দে তোকে নিয়ে লিখব, কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাব ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে এটাই নির্মম সত্য। কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে যাবি সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।’

প্র‍য়াত বন্ধুর অকাল মৃত্যুতে শোকাভিভূত হয়ে তিনি আরও লিখেন, ‘এইতো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের এনিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামীতে কত কী করতে চাস সেইসব স্বপ্নের কথাগুলো বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।’

‘আমি যেখানে থাকতাম কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি, কবে আসব, কবে দেখা হবে- কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে দোস্ত বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।’ যোগ করেন শাকিব।

অকালে বন্ধুকে হারিয়ে শূন্যতা অনুভব করছেন ঢালিউড কিং খান। তিনি লিখেন, ‘বন্ধু দিপুকে হারানোর শূন্যতা শাকিব খানের জীবনে কখনো পূরণ হবে না। যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই। বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কত বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকব তোকে খুব মিস করব রে দীপু।’

সর্বশেষ দীপু চৌধুরীর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনাও করেন শাকিব খান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী (দীপু)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। যদিও আওয়ামী লীগ থেকে দীপু মনোনয়ন পাননি। তার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মনোনয়ন পেয়েছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

বরিশালে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এসএসসির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে কি না, জানাল শিক্ষা বোর্ড

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

এবার ইরানের বুশেহরে মার্কিন হামলা

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮২

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

সেই অসহায় বৃদ্ধা পেলেন জমিসহ নতুন বাড়ি, অনন্য মানবিক দৃষ্টান্ত

১০

ইরানে হামলা তীব্র করতে ইসরায়েলে পাঠানো হচ্ছে কয়েক ডজন রিফুয়েলিং বিমান

১১

ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ৪

১২

বিশ্বকাপে তৃতীয় হবে কারা, জানাল অপ্টার সুপার কম্পিউটার

১৩

মাদক বিক্রি নিয়ে বিরোধেই জোড়া খুন

১৪

এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শো-কজ

১৫

বিডা, বেজা ও পিপিপিএকে একীভূত করে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’  

১৬

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ

১৭

অনশনে অসুস্থ সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করল দিল্লি পুলিশ

১৮

জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী / অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১৯

চট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

২০
X