বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘বরবাদ’ সিনেমার সেন্সর নিয়ে তুমুল আপত্তি ইকবালের

‘বরবাদ’ সিনেমার সেন্সর নিয়ে তুমুল আপত্তি ইকবালের

ঈদের দিন থেকে ১২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। দর্শকমহলেও ছবিটি নিয়ে বেশ আলোচনা চলছে। সিনেমার ডায়লগে অনেক দর্শকই মজেছেন। শাকিবের মুখে ‘এই জিল্লু মাল দেয়’ ডায়লগটি তো ভাইরাল। নারী-পুরুষ, শিশু-তরুণ হল থেকে বেরিয়েই বলছেন শাকিবের সহকারীর কাছে মদ চাওয়ার ডায়লগটি।

এদিকে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটির সেন্সর সনদ পাওয়া নিয়ে চরম আপত্তি তুললেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তিনি কালবেলাকে বলেন, আমার কাছে মনে হয়েছে শাকিবের এই ছবি করাটা উচিত হয়নি। তার কাছে জাতি কী শিখল। ফেসবুকে রিলস দেখলাম একটা মেয়ে মদের বোতল হাতে নিয়ে বলছে এই জিল্লু মাল দেয়। সমাজ তো ধ্বংস হয়ে গেল।

ইকবাল বলেন, ধর্ষণ দৃশ্য যেভাবে দেখানো হয়েছে তা মোটেই উচিত হয়নি। শুধু তাই না, একজন নায়ক কীভাবে সিনেমায় এভাবে কোকেনের মতো ভয়ংকর নেশা করে। আমি নিজে হলে এমন দৃশ্যে কাজ করতাম না। তরুণ প্রজন্ম এরকম দৃশ্য থেকে যদি অনুপ্রাণিত হয় সমাজের কী হবে। আমি চাইবো না, আমার সন্তান এমন ছবি দেখুক। সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে এধরনের ছবি কীভাবে প্রদর্শনের অনুমতি পায় তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১০

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১১

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১২

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৪

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৫

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৬

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৭

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৮

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৯

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X