বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্নরূপে শাকিব খান

শাকিব খান । ছবি : সংগৃহীত
শাকিব খান । ছবি : সংগৃহীত

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সোলজার’-এর প্রথম টিজার প্রকাশের পর এবার প্রকাশ হয়েছে ছবিটির নতুন ঝলক, যেখানে শাকিবকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন, একেবারে অচেনা এক অবতারে। এই নতুন রূপে হাজির হয়ে তিনি যেন আগুন লাগিয়ে দিয়েছেন ভক্তদের হৃদয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস আর উন্মাদনার ঢেউ।

শাকিব খানের নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে প্রকাশিত সেই পোস্টারে দেখা যায়, একজন রহস্যময়-দৃঢ়চেতা পুরুষ হিসেবে। তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোঁফ এবং চোখে-মুখে একধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি; সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা শাকিব খানের থেকে আলাদা।

সে সঙ্গে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, আপনার সৈনিক আপনার সেবায় নিয়োজিত।

স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটল না। তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এর আগে প্রকাশ পাওয়া ৩৩ সেকেন্ডের প্রথম ঝলকটিও দর্শকের চোখে পড়তেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। দ্বিতীয় লুকেও শাকিব খানকে আর চিরচেনা রূপে দেখা মেলেনি। তার বিশেষ এই লুকও ভক্তদের মন কেড়েছে।

‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এ ছাড়া রয়েছেন আরও এক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X