বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান

প্রিয়াঙ্কা জামান I ছবি: সংগৃহীত
প্রিয়াঙ্কা জামান I ছবি: সংগৃহীত

কয়েক বছরে ধরে নানান ধরনের অনুষ্ঠানে বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মডেল, অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কিছু কথা বলে আসছিলেন, আর তা হলো তিনি যেন তার মনের মতো একটি ছেলেকে বিয়ে করতে পারেন, যে ছেলে তাকে অনেক ভালোবাসবে, যে ছেলে অনেক ভালো মনের একজন মানুষ হবে এবং যে ছেলে হবে ধর্মপরায়ণ একজন মানুষ। নারায়ণগঞ্জের ব্যবসায়ী (টেক্সটাইল ইঞ্জিনিয়ার) রাকিবুল হাসানের সঙ্গে গত ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা জামান।

সেদিন পুরান ঢাকার একটি বাড়িতে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পরের দিনই দুজনে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে গতকাল রওনা হয়েছেন। ওমরাহ হজ পালন শেষে তারা দুজন আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন।

প্রিয়াঙ্কা জামান বলেন, ‘রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশিদিনের নয়। কিন্তু অল্পদিনের পরিচয়ে আমি তাকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি সে কেমন মানুষ, তার মানসিকতাও কেমন এবং আগামীতে আমাকে কতটা আগলে রাখতে পারবে নিজের করে—সবকিছুর বিবেচনা সাপেক্ষে আমি তাকে বিয়ে করেছি।

মূল কথা, আমি বিগত দিনে যেমন একটি মানুষের স্বপ্ন দেখে আসছি, রাকিব ঠিক তেমনি একজন মানুষ। নারী জীবনের স্বপ্নই থাকে জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষ পাওয়া, রাকিব ঠিক তাই। রাকিবও আমাকে পেয়ে ভীষণ খুশি, আমি তার বিনয়ে মুগ্ধ, তার ক্যায়ারিংয়ে মুগ্ধ। বিয়ের পরদিন আমরা ওমরাহ হজ পালন করার জন্য রওনা হয়েছি। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং বাকিটা জীবন সুখে-দুঃখে একসঙ্গে কাটাতে পারি। আর ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

রাকিব বলেন, ‘প্রিয়াঙ্কাকে প্রথম যেদিন একটি অনুষ্ঠানে দেখি সেদিনই তাকে ভীষণ ভালো লেগেছিল। এরপর আমাদের মধ্যে দু-তিনবার দেখা হয়েছে। প্রেমের সম্পর্কে না গিয়ে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিই, যা পরবর্তী সময়ে পারিবারিকভাবেই সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।’ এরই মধ্যে প্রিয়াঙ্কা জামান সজীব চিশতীর ‘গয়নার বাক্স’সহ একই পরিচালকের আরও দুটি নাটকে কাজ করেছেন। কিছুদিন আগে সুনামগঞ্জে কামরুল হুদার রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন

প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। তবে প্রিয়াঙ্কা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহামদ আসলামের ‘তবুও প্রেম দামি’। আড়ং’-এর বিলবোর্ডে প্রথম দেখা মিলে প্রিয়াঙ্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X