বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মা হতে চলেছেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা জামানI ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা জামানI ছবি : সংগৃহীত

দেশীয় শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান পার করছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়। মা হতে চলেছেন তিনি। এই সুখবর কালবেলাকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জানান, তার জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। মাতৃত্বের অনুভূতিকে তিনি বর্ণনা করেন জীবনের সবচেয়ে সুন্দর ও আবেগঘন অভিজ্ঞতার একটি হিসেবে। পরিবার ও ভক্তদের ভালোবাসা এবং দোয়ায় তিনি ভীষণভাবে আপ্লুত বলেও জানান এই অভিনেত্রী।

এই আনন্দঘন মুহূর্তে ভবিষ্যৎ সন্তানের নামও আগেভাগেই ঠিক করে রেখেছেন প্রিয়াঙ্কা জামান।

তিনি বলেন, ছেলে হলে সন্তানের নাম রাখবেন ‘আফফান বিন রাকিব’ এবং মেয়ে হলে নাম রাখবেন ‘মারিয়াম বিন্তে রাকিব’। নতুন অতিথিকে ঘিরে এখন অপেক্ষা, ভালোবাসা আর স্বপ্নে ভরা দিন কাটছে তার।

প্রিয়াঙ্কা জামানের মা হতে যাওয়ার খবরে ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে এবং ভক্তদের মাঝে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বিয়ে করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। নারায়ণগঞ্জের ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুমাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X