বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

সোনালি সাজে অপুর নতুন বার্তা

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রায়ই নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করে চমকে দেন। এবারও তার ব্যতিক্রম হলো না।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সোনালি সাজে ধরা দিলেন এই নায়িকা, যা প্রকাশ পেতেই তার মোহময়ী সৌন্দর্যে মুগ্ধ ভক্ত ও অনুরাগীরা।

অপু বিশ্বাস তার অফিশিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। মূলত একটি ফটোশুটের অংশ হিসেবেই এই নতুন লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিতে দেখা যায়, সোনালি নকশাযুক্ত শাড়ি এবং মানানসই গহনায় নিজেকে মেলে ধরেছেন অপু। গলায় নেকলেস, কানে দুল, হাতে চুড়ি ও হীরার মতো অলংকারের সঙ্গে চুলে ফুলের খোঁপা—পুরো সাজটিতে এনেছে ভিন্ন মাত্রা।

তবে শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে ছবির সঙ্গে জুড়ে দেওয়া অপুর রহস্যময় ও আত্মবিশ্বাসী ক্যাপশন। তিনি লিখেছেন, ‘এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।’

নায়িকার এমন স্টাইলিশ লুক ও ব্যক্তিত্বের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কমেন্ট বক্সে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।’ নিয়মিত মডেলিং এবং ফটোসেশনের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত ভেঙেচুরে নতুন করে উপস্থাপন করছেন তিনি।

দুই বছর পর নতুন মিশনে গ্ল্যামার জগতের পাশাপাশি পেশাগত জীবনেও সুখবর দিয়েছেন অপু বিশ্বাস। প্রায় দুই বছরের বিরতির পর এবার নতুন সিনেমায় ফিরছেন তিনি। রোম্যান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার এই সিনেমার নাম ‘সিক্রেট’। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে নির্মিতব্য এই ছবিতে অপুর বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে। জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল

মেসির চোখে সেরা ব্রাজিল

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মী আটক

আগামী ১০ ও ১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

আল-মুসলিম গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক

১০

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

১১

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

১২

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

১৩

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

১৪

শেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

১৫

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

১৬

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

১৭

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৮

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

১৯

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ / ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

২০
X