বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জন্মদিনে ময়ূরীকন্যার পোস্ট ভাইরাল

জন্মদিনে ময়ূরীকন্যার পোস্ট ভাইরাল I ছবি : সংগৃহীত
জন্মদিনে ময়ূরীকন্যার পোস্ট ভাইরাল I ছবি : সংগৃহীত

একসময়ের ঢালিউডের ঝড় তোলা নায়িকা ময়ূরী এখন লাইমলাইট থেকে দূরে। যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে সন্তান ও সংসার নিয়েই কাটছে তার দিন। গত শনিবার (৬ ডিসেম্বর) ছিল এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। তবে সব শুভেচ্ছাকে ছাপিয়ে অন্তর্জালে নজর কেড়েছে ময়ূরীকন্যা মাইমুনা খানম সায়বার একটি আবেগঘন স্ট্যাটাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের প্রতি ভালোবাসার কথা জানিয়ে সায়বা লিখেছেন, ‘আজ তোমার বিশেষ দিন। আর আমি তোমাকে আমার হৃদয় থেকে কিছু বলতে চাই। তুমি শুধু আমার মা নও; তুমি সেই মানুষ, যে ভালো-খারাপ প্রতিটি মুহূর্তে আমার পাশে থেকেছ।’

মায়ের ত্যাগের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘তুমি আমাকে শিখিয়েছ— কীভাবে শক্ত থাকতে হয়, কীভাবে সদয় হতে হয়, আর জীবন কঠিন হলেও কীভাবে এগিয়ে যেতে হয়। ছোট ছোট ত্যাগ, যত্ন ও ক্লান্ত থাকা সত্ত্বেও নিঃস্বার্থ ভালোবাসা… তুমি আমাকে গড়ে তুলেছ, আর প্রতিদিন তোমার প্রতি কৃতজ্ঞ থাকি।’

সবশেষে মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে সায়বা লেখেন, ‘আমি আশা করি, তোমার এই জন্মদিন তোমার কাছে সেই সুখ নিয়ে আসবে, যা তুমি সবার মাঝে ছড়িয়ে দাও। আজ এবং সর্বদা তুমি সেরাটার যোগ্য। আমার আম্মু হওয়ায় ধন্যবাদ। আমি তোমাকে খুব ভালোবাসি।’

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই পোস্ট। একসময়ের আলোচিত ইমেজ ঝেড়ে ফেলে ময়ূরী যে একজন সফল ও আদর্শ মা হয়ে উঠেছেন, মেয়ের এই স্ট্যাটাস যেন তারই প্রমাণ— এমন মন্তব্যই করছেন নেটিজেনরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X