বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ফুরফুরে মেজাজে পরী

পরী মণি I ছবি : সংগৃহীত
পরী মণি I ছবি : সংগৃহীত

রূপালি পর্দার আলো-ঝলমলে দুনিয়া ছাপিয়ে বাস্তব জীবনেও যিনি প্রতিনিয়ত শিরোনাম হন— তিনি হলেন চিত্রনায়িকা পরীমণি। ঢাকাই চলচ্চিত্রের এই গ্ল্যামারাস নায়িকা আবারও ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেন নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে প্রকাশ করা একগুচ্ছ ছবিতে। ছুটির আমেজে মালয়েশিয়ায় সময় কাটাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার নতুন ছবিগুলো যেন মুহূর্তেই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে নেটদুনিয়ায়।

অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শীত নেই’। সাথে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি।

প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। পরীর পরনে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদ চশমা।

সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।

উল্লেখ্য, শুটিংয়ের ব্যস্ততা আর কাজের চাপ থেকে খানিকটা স্বস্তি পেতেই এই মুহূর্তে দেশের বাইরে সময় কাটাচ্ছেন পরীমণি। তবে দূরে থাকলেও ভক্তদের কাছ থেকে দূরে যাননি একটুও। রূপালি পর্দায় ফেরার প্রস্তুতির ফাঁকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে আগ্রহ আর কৌতূহল জিইয়ে রেখেছেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১০

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১১

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১২

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৩

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৪

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৫

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৬

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৭

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৮

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৯

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

২০
X