বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বড় পর্দায় ফিরছেন নিশো-মেহজাবীন

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী I ছবি: সংগৃহীত
আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী I ছবি: সংগৃহীত

ছোট পর্দায় জুটি বেঁধে মুগ্ধতা ছড়ানোর পর এবার বড়পর্দায় ঝড় তুলতে চলেছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তবে শুধু ছোটপর্দায় নয়, বিজ্ঞাপন আর ওয়েব সিরিজেও তাদের সাফল্য যেন আকাশছোঁয়া। কয়েক বছর ধরে তারা দুজনেই বড় পর্দার ব্যস্ত অভিনেতা হয়ে উঠেছেন এবং এককভাবে সফলও হয়েছেন। ভক্তদেরও অনেক দিনের ইচ্ছা, দুজনকে একসঙ্গে রুপালি পর্দায় দেখবে। এবার দর্শকের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

জানা গেছে, সিনেমাটির নাম ‘পুলসিরাত’। পরিচালনার দায়িত্বে রয়েছেন ভিকি জাহেদ। এটি মূলত একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে।

এর আগে ভিকি জাহেদেরই ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ নিশো-মেহজাবিন জুটিকে দেখা গিয়েছিল, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এ ছাড়া এ জুটির উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘মাইনকার চিপায়’, ‘ঘটনা সত্য’, ‘নীল জলের কাব্য’, যা দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

বর্তমানে নিশো-মেহজাবিন বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১০

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১১

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১২

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৩

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৪

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৬

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৭

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৮

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৯

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

২০
X