বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তামিম-সাকিবের ঘটনায় মিশার চাওয়া কী?

তামিম ইকবাল, মিশা সওদাগর ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত।
তামিম ইকবাল, মিশা সওদাগর ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত।

আসন্ন ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিঠের চোটের কারণে ক্রিকেটের বৈশ্বিক এই আসরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তবে ইনজুরির কথা বললেও ব্যাটিং অর্ডারে নিচের দিকে ব্যাট করতে রাজি না হওয়ায় বাদ পড়েন তামিম। অন্যদিকে তামিমের না থাকার পেছনে অনেকেই দেখছেন টাইগার অধিনায়ক সাকিবের হাত। তাই বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে চলছে অস্থিরতা।

ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকাদের আলোচনায়ও উঠে এসেছে তামিম ও সাকিবের দ্বন্দ্ব। সেই ধারাবাহিকতায় এই দুই ক্রিকেটারকে মিলিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার খল অভিনেতা মিশা সওদাগর।

মিশা লিখেছেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ একটা কথা তো আমরা সবাই জানি— যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচাইতে সম্মানের বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা। এখানে তামিম-সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না, সবার ওপরে দেশ, জন্মভূমি, নেতৃত্ব আর ভালোবাসা। সেক্রিফাইস থাকলে সবই সম্ভব। উদাহরণ আমাদের বিজয় ১৯৭১।’

এর আগে চিত্রনায়ক ওমর সানীকেও দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটের বিষয়ে মুখ খুলতে। নির্বাচকদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X