মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের সমর্থন জোগাতে মাগুরায় ক্রিকেট ম্যাচ

মাগুরায় প্রীতি ম্যাচ দেখতে আসাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাকিব আল হাসান। ছবি : কালবেলা
মাগুরায় প্রীতি ম্যাচ দেখতে আসাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাকিব আল হাসান। ছবি : কালবেলা

মাগুরায় সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে মাগুরা নোমানী ময়দানে মাগুরা জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রীতি ক্রিকেট ম্যাচে হয়। এতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নেন।

প্রীতি ম্যাচ খেলতে সকাল সাড়ে ১০টায় মাগুরা নোমানী ময়দানে এসে পৌঁছান মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানসহ বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। তাদের আগমনে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এতে অংশ নেন জাতীয় দলের রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, নাজমুল অপু, মমিনুল হক, সোহাগ গাজী, মিজানুর রহমান, আলাউদ্দিন বাবু ও মোক্তার আলী।

খেলা চলাকালীন সময়ে সাকিব আল হাসান মাঠের চতুর্দিকে ঘুরে আগত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রীতি এ ম্যাচে টস জিতে মাগুরা ক্রিকেট একাডেমি শুরুতে জাতীয় দলের বিপক্ষে ব্যাট করতে নেমে ৮ ওভারে সব উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হয়। জবাবে জাতীয় দলের খেলোয়াড়রা কোনো উইকেট না হারিয়ে ৬ অভারে ১১৪ রান তুলতে সক্ষম হন।

এ ছাড়া ঢাকা থেকে টিমের সঙ্গে আসেন সাকিব আল হাসানের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, মাগুরায় এসে নতুন সাকিবকে দেখছি। তার এ নতুন পথ চলায় ক্রিকেটের মতো সেরাটাই দিতে পারবে বলে আমি মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

১০

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১১

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১২

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৩

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৪

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৬

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৭

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৮

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৯

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

২০
X