বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ পেল প্রতীক্ষিত ‘দম’-এর পোস্টার

প্রকাশ পেল প্রতীক্ষিত ‘দম’-এর পোস্টার । ছবি : সংগৃহীত
প্রকাশ পেল প্রতীক্ষিত ‘দম’-এর পোস্টার । ছবি : সংগৃহীত

‘শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?’—এমন শক্তিশালী বার্তা দিয়ে অবশেষে প্রকাশ্যে এলো ঈদুল ফিতরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দম’-এর অফিশিয়াল পোস্টার। আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত এবং রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি নিয়ে আগে থেকেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। রোববার (১ মার্চ) বেলা ১টায় পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রচারণা শুরু হলো।

প্রকাশিত ‘দমদার’ এই পোস্টারে দেখা যায় এক আহত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ মানুষের মুখচ্ছবি। এর পটভূমিতে রয়েছে গাধার পিঠে বসা একজনের পেছনে অস্ত্রধারী অনেক মানুষের ধাওয়া করার দৃশ্য। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মানবিক সাহসের এই শক্তিশালী উপাখ্যানের এমন দৃশ্য সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশের পরপরই নেটিজেনদের মাঝে ইতিবাচক সাড়া পড়ে যায়। দর্শকদের তাৎক্ষণিক মন্তব্যে উঠে এসেছে, ‘এক কথায় পুরাই আগুন’, ‘নিশো মানেই আগুন’। আরেক দর্শক মন্তব্য করেছেন, ‘এবার ঈদে দম নিয়ে দম দেখতে হবে’।

সিনেমাটি নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, “দম হলো সাধারণ একজন মানুষের জ্বলে ওঠার গল্প, মানে পাওয়ার অব আ কমন ম্যান। এই গল্পটা আসলে সবার। পোস্টারটা দর্শকদের ভালো লাগছে, এটাই আমাদের জন্য আনন্দের। সামনে আরও অনেক চমক অপেক্ষা করছে।”

চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল প্রচারণার বিষয়ে বলেন, “পোস্টার প্রকাশের মাধ্যমে দম-এর অফিসিয়াল প্রমোশন শুরু হলো। আরও অনেক কিছু আসবে। দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে থাকবেন। অনেক নতুন কিছু তাদের জন্য অপেক্ষা করছে।”

‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে নিশো, পূজা ও চঞ্চলের মতো তারকারা থাকায় এটি বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়েছে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১০

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১১

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১২

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৩

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৪

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৫

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৬

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৭

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৮

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

২০
X