বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত ‘আমেরিকান ড্রিম’

জায়েদ খান । ছবি : সংগৃহীত
জায়েদ খান । ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। যিনি প্রায়ই নিজের বক্তব্য ও কর্মকাণ্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেতাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবি— মাথায় সেফটি হেলমেট, গায়ে কাজের পোশাক, হাতে ভারী বোঝা। দেখতে যেন নির্মাণ শ্রমিক! মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। ভক্তদের কেউ বিস্মিত, কেউবা অবাক হয়ে প্রশ্ন তুলেছেন— তাহলে কি সত্যিই বিদেশে গিয়ে নির্মাণকাজে নেমেছেন এই নায়ক? তবে রহস্য বেশিদিন স্থায়ী হয়নি। অবশেষে নিজেই মুখ খুলে ছবিটির নেপথ্যের আসল গল্প জানালেন জায়েদ খান।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘গত দুই দিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।’

পাশাপাশি ছবিটির পেছনের গল্প জানতে দর্শকদের তার ফেসবুক পেজ ও ‘ঠিকানা’ পেজে চোখ রাখার আহ্বান জানান জায়েদ খান। শুক্রবার (৬ মার্চ) বিষয়টি প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন এই নায়ক।

অবশ্য পরে জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি আসলে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। ‘আমেরিকা ড্রিম’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকেই বাস্তব ঘটনা ভেবে ভুল করেছিলেন।

জায়েদ খান জানান, ‘আমেরিকান ড্রিম’ এর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিসহ কয়েকজন শিল্পী।

ছবিটি নিয়ে জায়েদ খান বলেন, ৩৭ বছর ধরে ‘ঠিকানা’ প্রবাসে বাংলাদেশের নাম, ভাষা ও সংস্কৃতিকে গর্বের সঙ্গে তুলে ধরছে। এবার সেই গল্প বলার আরেকটি নতুন মাধ্যম। আগামীকাল ৬ মার্চ প্রকাশিত হচ্ছে ঠিকানার প্রথম অরিজিন্যাল শর্ট ফিল্ম।

তিনি আরও বলেন, সুন্দর একটি কাজ হয়েছে। এখন থেকে নিয়মিত ওয়েব ফিল্মে কাজ করার ইচ্ছা আছে। তবে প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু স্বপ্ন নয়, তার পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। এই প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি।'

অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটির প্রথম সিজনের ১২টি পর্ব ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে আড্ডাধর্মী এই আয়োজন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে এবং ভালো সাড়া পেয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর থেকেই প্রবাস জীবনে নতুন ধরনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X