বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এবার জায়েদ খান-এর অতিথি শুভ্রদেব

জায়েদ খান ও কণ্ঠশিল্পী শুভ্রদেব । ছবি : সংগৃহীত
জায়েদ খান ও কণ্ঠশিল্পী শুভ্রদেব । ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের রঙিন পর্দা থেকে হঠাৎই নতুন এক মঞ্চে আলো ছড়াচ্ছেন জায়েদ খান। ক্যামেরার সামনে তার উপস্থিতি যেন এখন শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়—প্রশ্ন, গল্প আর অজানা স্মৃতির ভাঁজ খুলে দিচ্ছেন তিনি এক ভিন্ন ভূমিকায়। আর সেই আলোচনার ঝলমলে আসরে এবার মুখোমুখি হচ্ছেন নব্বই দশকের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্ব যেন হয়ে উঠেছে সময়ের সেতুবন্ধন—একদিকে বর্তমানের আলোচিত উপস্থাপক, অন্যদিকে অতীতের সুরের রাজপুত্র। গান, স্মৃতি আর অজানা গল্পে ভরা এই পর্ব ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে তুমুল কৌতূহল।

প্রিয় শিল্পীকে নিজের অনুষ্ঠানে পেয়ে উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, “নব্বই দশকে এই মানুষটার (শুভ্রদেব) গান শুনে তার মতো গান গাওয়ার চেষ্টা করেননি এমন মানুষ খুব কম ছিল। তুমুল জনপ্রিয় ছিল তার গানগুলো। বলিউড নায়ক আমির খানের সঙ্গে তার পেপসির বিজ্ঞাপনটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। মাইকেল জ‍্যাকসনের সঙ্গে সরাসরি দেখা করা একমাত্র বাংলাদেশি সংগীতশিল্পী। অনেক বড় ক্যারিয়ার তার। কত মেয়ের যে পছন্দের তালিকায় ছিলেন। তিনি অতিথি হয়ে এসেছিলেন ঠিকানায়, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ।‘

এ অনুষ্ঠানে শুভ্রদেব তার গাওয়া জনপ্রিয় গান যেমন গেয়েছেন, তেমনই শুনিয়েছেন না বলা অনেক কথা।

জায়েদ খানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন শুভ্রদেব। তিনি বলেন, ‘ইদানীং একজন তারকার সঙ্গে তারকার রেজপেক্ট জোন বা শ্রদ্ধা-ভালোবাসার ক্ষেত্র কমে গেছে। কিন্তু সবার ক্ষেত্রে তা না। আমি জায়েদ খানকে চিনি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে। ওর মাঝে একটা সরলতা আছে; যার জন্য ও কিছু করলে দর্শকরা এটাকে সহজাত প্রবৃত্তি ভাবে।‘

জায়েদ খানের অতিথি হওয়া প্রসঙ্গে শুভ্রদেব বলেন, ‘আমি ইন্টারভিউ ভিত্তিক অনুষ্ঠান সাধারণত এখন আর করতে চাই না। কিন্তু জায়েদের এই অনুষ্ঠান খুবই উপভোগ করেছি। আবীর আলমগীর গুণী প্রযোজক, তাই আমার কমফোর্ট জোন ভালো ছিল।‘

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর এই পর্ব আগামী শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানায় প্রচার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X