বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ওকলাহোমায় বৈশাখী কনসার্টে দর্শক মাতাবেন জায়েদ খান

জায়েদ খান । ছবি : সংগৃহীত
জায়েদ খান । ছবি : সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনে এবার আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যে বইছে উৎসবের আমেজ। আগামী ৯ মে আয়োজিত হতে যাওয়া বিশাল এই ‘বৈশাখী মেলা’ ও কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান।

‘দেশী ইয়ুথ এসোসিয়েশন ওকলাহোমা’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি নিয়ে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জায়েদ খানের পাশাপাশি মঞ্চ মাতাতে আরও যোগ দিচ্ছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।

আয়োজক সংগঠনটি জানিয়েছে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে পৌঁছে দেওয়া এবং বাংলাদেশিদের এক মিলনমেলায় রূপ দেওয়াই এই বৈশাখী মেলার মূল লক্ষ্য। মেলায় কনসার্টের পাশাপাশি দেশীয় পণ্যের স্টল ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের পসরা বসবে বলেও আশা করা হচ্ছে।

উল্লেখ্য , ওকলাহোমার এই আয়োজনটি ইতোমধ্যে প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গত বছর একই আয়োজনে দর্শক মাতিয়েছিলেন কিংবদন্তি রকস্টার নগর বাউল জেমস। সেই ধারাবাহিকতায় এবারও বিনোদনের পূর্ণ মাত্রা বজায় রাখতে এই তারকা বহরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১১

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১২

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৪

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৫

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৬

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৭

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৮

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৯

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

২০
X