বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘মায়ের ডাক’-এর মহরত 

‘মায়ের ডাক’-এর মহরত  । ছবি : সংগৃহীত
‘মায়ের ডাক’-এর মহরত  । ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ ইং অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র 'মায়ের ডাক'এর শুভ মহরত অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে।

ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন নির্মাতা লাবিব নাজমুছ ছাকিব এবং সিনেমায় চিত্রগ্রাহক হিসেবে ছিলেন আহমেদ হিমু।

মায়ের ডাক-এর আহ্ববায়ক জনাব সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়; গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসের খান চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম; জনাব হুম্মাম কাদের চৌধুরী এমপি, মাননীয় সংসদ সদস্য, চট্রগ্রাম-৭; জনাব আনিসুর রহমান খোকন তালুকদার এমপি, মাননীয় সংসদ সদস্য, মাদারীপুর-৩ এবং জনাব মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং গুম হওয়া পরিবারের সদস্যগণ সহ বিভিন্ন পেশাজীবি ও চলচ্চিত্র ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্মাতা লাবিব বলেন, গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এ চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি মায়ের ডাক-এর অনুষ্ঠানে আসলে আবেগ ধরে রাখতে পারি না। মায়ের ডাক-এর চলচ্চিত্র নির্মিত হচ্ছে এটা ভালো দিক। আমরা চাই এ চলচ্চিত্রে গুম-এর সত্যিকার ইতিহাসটা উঠে আসুক।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে তথ্য প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী বলেন, আমি নিজেও গুম ছিলাম। তথ্য মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্র অনুদান করছে এটা ভালো দিক।

এছাড়াও এ আয়োজনে বক্তব্য রাখেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম; জনাব হুম্মাম কাদের চৌধুরী এমপি, মাননীয় সংসদ সদস্য, চট্রগ্রাম-৭; জনাব আনিসুর রহমান খোকন তালুকদার এমপি, মাননীয় সংসদ সদস্য, মাদারীপুর-৩ এবং জনাব মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রমূখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X