বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নাম বদলে ঈদে আসছে নিরবের সিনেমা

নিরব হোসেন ও 'শিরোনাম' সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত
নিরব হোসেন ও 'শিরোনাম' সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত

চিত্রনায়ক নিরব হোসেনের নতুন সিনেমা 'শিরোনাম'। গত বছর এর ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়েছিল। যেখানে লম্বা চুল আর চোখে সানগ্লাসে ভিন্ন এক লুকে দেখা গিয়েছে নিরবকে। সেসময় সিনেমাটির পরিচালক অনিক বিশ্বাস জানান, কোরবানির ঈদেই এটি মুক্তি পাবে। তবে শুটিং শেষ না হওয়াতে মুক্তি পিছিয়ে যায়। কবে মুক্তি পাবে এটিও তখন নিশ্চিত করতে পারেননি পরিচালক। অবশেষে 'শিরোনাম' সিনেমার নতুন মুক্তির তারিখ জানা গেলো। তবে পরিবর্তন করা হচ্ছে সিনেমার নাম! জানা গেছে, চলতি বছরের কোরবানি ঈদে মুক্তি পাবে সিনেমাটি। আগামী সপ্তাহেই এর শুটিং আবারও শুরু হতে যাচ্ছে বলে জানান এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা নিরব। তিনি বলেন, 'এই সিনেমার বেশির ভাগ শুটিং গত বছর শেষ হয়েছে। একটি গান ও ফাইটিং দৃশ্যের কাজ বাকি আছে। আগামী সপ্তাহে টানা কাজ করে শেষ হবে শুটিং।' এদিকে শুটিং বিরতি প্রসঙ্গে এ নায়ক আরও বলেন, 'তেমন কোনো বড় ইস্যু ছিল না । আমরা আসলে তাড়াহুড়ো করতে চাইনি । এ ছাড়া মাঝে সিনেমার নায়িকা ববি দেশের বাইরে ছিলেন। আমিও লন্ডন ও সৌদি গিয়েছিলাম। শিডিউল মেলাতে সময় লেগে গেছে ।'

এসময় নায়ক জানান পরিবর্তন করা হবে সিনেমার নাম। নতুন নামে এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। হঠাৎ করে সিনেমার নাম কেন পরিবর্তন করা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে নিরব আপাতত কিছু না বললেও তিনি জানান, খুব শিগগিরই পোস্টার প্রকাশ করে নতুন নামের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে সিনেমাটির নাম এখনই প্রকাশ করতে চাচ্ছেন না অভিনেতা।

এদিকে ঈদেই কেন সিনেমাটি মুক্তির বিষয়ে চিন্তা করছেন সংশ্লিষ্টরা এর উত্তরে নিরব বলেন, 'আমাদের ইন্ডাস্ট্রি এখন দুই ঈদকেন্দ্রিক। এই দুই সময়েই হলে দর্শকের ভিড় দেখা যায় । নির্মাতারা এটাকে কাজে লাগাতে চান। এ কারণেই ঈদে মুক্তির সিদ্ধান্ত। তবে আমার মতে, সারা বছর সিনেমা মুক্তি দেওয়া উচিত। আগে প্রতি শুক্রবার নতুন সিনেমা আসত। এখন অন্তত বছরজুড়ে অন্যান্য উৎসবেও মুক্তির পরিকল্পনা করা প্রয়োজন। ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পূজার সময়গুলোতে নতুন সিনেমা মুক্তির পরিকল্পনা করা উচিত।'

নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে 'শিরোনাম'। সমসাময়িক অনেক বিষয় উঠে আসবে এতে। সিনেমায় নিরব অভিনয় করেছেন ইব্রাহিম চরিত্রে। চরিত্রের প্রয়োজনে লম্বা চুল রাখতে হয়েছে তাকে। অভিনেতা জানান , এই সিনেমায় কয়েকটি লুকে দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু , শতাব্দী ওয়াদুদ , কচি খন্দকার , ফারজানা ছবি , দিলরুবা দোয়েল প্রমুখ ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X