বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সাত শহরে ‘দম’, বক্স অফিসে বাজিমাতের প্রত্যাশা

দম সিনেমার শিল্পী ও নির্মাতা। ছবি - সংগৃহীত
দম সিনেমার শিল্পী ও নির্মাতা। ছবি - সংগৃহীত

ঈদে মুক্তির পর থেকে এখনও দেশের সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে রমরমা চলছে শাহরিয়ার শাকিল প্রযোজিত ও রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। আজ (১০ এপ্রিল) থেকে আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চোধুরী অভিনীত ‘দম’ আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকের সাতটি শহরে মুক্তি পেয়েছে। সেখানেও বক্স অফিসে ‘ভালো সাড়া ফেলতে পারে’ এমন প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।

তিনি বলেন, ‘আমরা দম নিয়ে ক্যাম্পেইন করছি। ইতোমধ্যে খুব ভালো সাড়া আছে। শুরুতে নিউইয়র্ক, লস এঞ্জেলেসে রিলিজ দিবো ভেবেছিলাম। কিন্তু দম নিয়ে আগেই সাড়া পাওয়ায় এর সঙ্গে আরও পাঁচ শহর মিলিয়ে মোট সাত শহরে রিলিজ করেছি।’

জানা গেছে, কুইনস (নিউইয়র্ক সিটি), নর্থ হলিউড (লস এঞ্জেলেস), মনিরো ভ্যালি (গ্রেটার লস এঞ্জেলেস), চিনো হিলস (সেন্ট্রাল ক্যালিফোনিয়া), আরিজোনার টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডোর থিয়েটারগুলোতে চলছে ‘দম’।

রাজ হামিদ বলেন, "বনলতার পরপরই দর্শক ‘দম’ দেখতে যাবে কিনা সেটা নিয়ে কিছুটা কনফিউশন ছিল! কিন্তু আমরা প্রমোশন করে দেখেছি দম'’র রেসপন্স খুব ভালো। মুক্তির আগে অ্যাডভান্স টিকিট-ও ভালো।"

ধীরে ধীরে নর্থ আমেরিকা জুড়ে বাংলা সিনেমার অবস্থানে ভালো হচ্ছে জানিয়ে রাজ হামিদ বলেন, "এখানে তামিল কিংবা বলিউড সিনেমা একসঙ্গে দুটো ফাইট করে। 'বরবাদ', 'দাগি', 'জংলি'ও এভাবে চলেছিল। এবার 'বনলতা এক্সপ্রেসের' সঙ্গে 'দম' চলবে। ধীরে ধীরে আমরা খুব ভালো অবস্থানের দিকে যাচ্ছি।"

১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলানটা জুড়ে চলবে সিনেমাটি। রাজ হামিদ বলেন, ‘১৭ তারিখ থেকে আরও বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরও দর্শক দেখতে পাবে।’

এদিকে, আগামী ২৪ এপ্রিল সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও মুক্তি পেতে যাচ্ছে ‘দম’। সংশ্লিষ্ঠদের প্রত্যাশা, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সারভাইবাল ও ইমোশন গল্পে নির্মিত ‘দম’ মফঃস্বল শহরে দর্শকদেরও হৃদয় নাড়া দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X