বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট : ২৭ মে ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

স্টার সিনেপ্লেক্সে দুঃসংবাদ: আটকে গেল শাকিবের রকস্টার

শাকিব খান । ছবি : সংগৃহীত
শাকিব খান । ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় দেশের বড়পর্দায় মুক্তির তালিকায় থাকা আলোচিত সিনেমা ‘রকস্টার’। রাত পোহালেই মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত এই সিনেমা। সেইসঙ্গে দর্শকদের মাঝে দেখা যাচ্ছে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে আগাম টিকিট কাটার আগ্রহ। কিন্তু শেষ মুহূর্তে এসে যেন এক দুঃসংবাদই দিল স্টার সিনেপ্লেক্স।

মূলত কনটেন্ট ফাইল জটিলতায় আটকে গেছে সিনেমাটির স্টার সিনেপ্লেক্সের প্রদর্শনী। তবে শুধু শাকিবের ‘রকস্টার’ই নয় তালিকায় রয়েছে ঈদের আরও এক সিনেমা ‘মাসুদ রানা’।

বুধবার (২৭ মে) স্টার সিনেপ্লেক্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দর্শকদের জন্য একটি জরুরি নোটিশের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে ‘রকস্টার’ এবং ‘মাসুদ রানা’ সিনেমা দুটির কনটেন্ট ফাইল এখনো স্টার সিনেপ্লেক্সের কাছে এসে পৌঁছায়নি। আর এই ফাইল না পাওয়ার কারণে বর্তমানে ছবি দুটির শোর সময়সূচি প্রকাশ করা কিংবা অগ্রিম টিকিট বিক্রি শুরু করা কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হচ্ছে না।

এই জটিলতার জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের ভাষ্য ‘আপনাদের ধৈর্য এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ঘোষণার জন্য অনুগ্রহ করে আমাদের অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন।’

ঈদের ঠিক আগমুহূর্তে হল বুকিং ও টিকিট বিক্রির এমন ভরা মৌসুমে সিনেমা দুটির ফাইল সময়মতো পৌঁছাতে না পারা প্রযোজনা ও পরিবেশনা সংস্থার বড় একটি গাফিলতি হিসেবে দেখছেন সিনেপ্রেমীরা। আবার কেউ কেউ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকেও সন্দেহের দিকে রেখেছেন। যদিও একই দিনে ‘রকস্টার’ সিনেমার পোস্টার শেয়ার করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল এই ঈদুল আজহায় বড় পর্দায় আসছে ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমা প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্স এ।

তবে এই জটিলতা দ্রুত কেটে না উঠলে ঈদের উৎসবমুখর সময়ে সিনেমা দুটি বড় অঙ্কের দর্শক খরায় পড়তে পারে বলেও মনে করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১০

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১১

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১২

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৩

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৫

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৬

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৭

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৮

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৯

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

২০
X