বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নায়িকা থেকে গায়িকা তুষি

নাজিফা তুষি। ছবি- সংগৃহীত
নাজিফা তুষি। ছবি- সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি এখন শুধু নায়িকা পরিচয়েই সীমাবদ্ধ নন, ধীরে ধীরে একজন গায়িকা হিসেবেও দর্শকদের নজর কাড়ছেন। সম্প্রতি ‘রইদ এর গান’ শিরোনামের কনসার্টে গান গেয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে তার কণ্ঠে পরিবেশিত ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, ‘রইদ’ সিনেমায় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটি প্রসঙ্গে তুষি বলেন, "এই (রইদ) সিনেমায় আমার কণ্ঠে একটি গান থাকছে। বিষয়টি আমার জন্য অনেক বিশেষ। কারণ আমি মূলত অভিনয়ের মানুষ হলেও গান সবসময় আমার ভেতরের একটা ভালোবাসার জায়গা ছিল। যখন ‘রইদ’ টিম আমাকে গানটি গাওয়ার কথা বলল, তখন একটু ভয়ও কাজ করছিল দর্শক কীভাবে নেবে, তারা আমাকে গায়িকা হিসেবে গ্রহণ করবে কি না। কিন্তু গানটি গাওয়ার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, সেটা সত্যিই অভাবনীয়।"

তিনি আরও বলেন, "রবীন্দ্র সরোবরে যখন ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি গেয়েছি, তখন দর্শকদের প্রতিক্রিয়া আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। সবাই খুব আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে। আমার মনে হয়েছে, গানটি মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি। আসলে ‘রইদ’ সিনেমার গল্প, এর আবহ আর গানগুলো সবকিছুই খুব মাটির কাছাকাছি। সেই অনুভূতিটা গানটির মধ্যেও আছে। আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি দিয়েই গানটি গাইতে। আশা করছি, গানটি প্রকাশের পর দর্শক আরও বেশি পছন্দ করবেন।"

‘পাগলীর প্রেম জ্বালা’ গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী। সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘রইদ’ সিনেমার তিনটি গান। ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। গত ৭ মে প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটি। মাতান চাঁদ গোঁসাইয়ের লেখা এই গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এছাড়া সর্বশেষ ১৫ মে মুক্তি পেয়েছে ‘রহে না’ গানটি, যা গেয়েছে মেঘদল।

‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা আনজুম তুষি ও গাজী রাকায়েত। সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এর ভেতর দিয়ে আদম-হাওয়ার আদিম আখ্যানকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ, রফিকুল ইসলাম পল্টু এবং সুকর্ণ শাহেদ ধীমান।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X