বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানি ঈদে মুক্তি পাবে নাজিফা তুষির ‘রইদ’

রইদ সিনেমার পোস্টার ও নাজিফা তুষি। ছবি : সংগৃহীত
রইদ সিনেমার পোস্টার ও নাজিফা তুষি। ছবি : সংগৃহীত

বর্তমানে সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। এ ঈদে রায়হান রাফী নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে নজর কেড়েছেন তিনি। এ সিনেমার আলোচনার মধ্যেই এবার জানা গেলে আসন্ন কোরবানি ঈদেও প্রেক্ষাগৃহে আসছেন তুষি। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘রইদ’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন 'হাওয়া' খ্যাত পরিচালক মেজবাউর রহমান সুমন। এ নির্মাতার 'হাওয়া' সিনেমাতেও অভিনয় করেছেন তুষি। এবার এ পরিচালক-অভিনেত্রী জুটির দ্বিতীয় সিনেমাও মুক্তির তালিকায় রয়েছে।

এই নতুন সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্র মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সুমন জানান, ‘রইদ’ একটি প্রতীকী ও বহুমাত্রিক আখ্যান। এখানে সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

নির্মাতার ভাষ্যে, এই সিনেমায় তিনি হাজার বছরের পুরোনো আখ্যানকে সমসাময়িক অনুভূতির ভেতর দিয়ে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন। এতে গ্রামীণ বাংলার নান্দনিকতা ও চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

সিনেমাটি এরইমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। ‘রইদ’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ অফিসিয়ালি নির্বাচিত হয়। এটি দেশের চলচ্চিত্র অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিনয়শিল্পী, নির্মাতা থেকে শুরু করে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X