বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

শবনম ইয়াসমিন বুবলী । ছবি - সংগৃহীত
শবনম ইয়াসমিন বুবলী । ছবি - সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে নতুন করে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেলেও প্রচারণা কিংবা জনসমক্ষে খুব একটা দেখা যায়নি বুবলীকে। কন্যাসন্তানের জন্মের পর সন্তান ও নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি। এবার সেই বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা।

‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা গণমাধ্যমকে বলেন, 'বুবলীর সঙ্গে আমার কথা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে আগামী সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে কথা দিয়েছেন অভিনেত্রী।'

পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে, আর বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতা জানান, বুবলী আপাতত সন্তান ও নিজের পরিচর্যায় ব্যস্ত থাকায় তার অংশের শুটিং শুরুর আগে সিনেমার অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

জাহিদ হোসেন বলেন, 'বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা সময় দেবেন, তাই এর মধ্যে আমরা অন্যান্য অংশের শুটিং শুরু করছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।'

নামের কারণে এটি বাণিজ্যিক চলচ্চিত্র বলে মনে হলেও নির্মাতার পরিকল্পনা ভিন্ন। তার ভাষ্য, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই নির্মিত হচ্ছে। এরপর দেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবেশে বাসে ছিনতাই, ১১ স্মার্টফোনসহ মূলহোতা গ্রেপ্তার 

পাহাড়ি ঢলে প্রাণ গেল দুই শিশুর

ভারী বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান 

‘গোমতীর পানি বাড়তাছে হুনলেই বুকটা মুচড় দিয়া ওডে’

টানা বর্ষণে পটুয়াখালীতে জনদুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা 

মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

‘আপনার ছেলে ডিবির হাতে’—এক কলেই দুই লাখ টাকা খোয়ালেন তিন শিক্ষক

রাজধানীর ২ স্থানে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

১০

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

১১

নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের মরদেহ

১২

বন্যার পানিতে নৌকাডুবে ২ বোনের মৃত্যু

১৩

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

১৫

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

১৬

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

১৭

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

১৮

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা জানালেন মাহ্দী আমিন

১৯

স্ত্রীর গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

২০
X