বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি - সংগৃহীত
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি - সংগৃহীত

ছোট-বড় কয়েকটি ঘটনার দরুন বেশ বেকায়দায় পড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বাসা থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে উদ্ধারকৃত চার ভরি স্বর্ণ তাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ প্রদান করেন। বর্তমানে এই স্বর্ণলঙ্কার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে ববির বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় আসামি ফারুক ও তার সহযোগীরা। পরবর্তীতে পুলিশ আসামি ফারুককে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চার ভরি স্বর্ণ উদ্ধার করে।

এ বিষয়ে চিত্রনায়িকা ববি বলেন, 'আদালত উদ্ধার হওয়া চার ভরি স্বর্ণ আমাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। ডিবি পুলিশ বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। গোয়েন্দা পুলিশও আমাকে বাকি স্বর্ণ ও অর্থ উদ্ধারের আশ্বাস দিয়েছে। আশা করি, আমার পরিবারের স্মৃতিবিজড়িত অলঙ্কারগুলো আমি ফেরত পাব।'

এর আগে, বুধবার (১৫ জুলাই) প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী ও প্রযোজক ইয়ামিন হক ববি। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।

জানা গেছে, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেড-এর যোগাযোগ করে তার কম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

প্রসঙ্গত, গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ববি অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘তছনছ’। ঢালিউডের বাণিজ্যিক ধারার নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন মুন্না খান। সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। এতে মুন্না খান ও ববি হকের পাশাপাশি অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, তানভীর তনু, শিবা সানু, সুব্রত, মারুফ আকিব, বড়দা মিঠু ও প্রিয়া অনন্যাসহ আরও অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয়ের সিদ্ধান্ত থেকে সরে এলো মন্ত্রণালয়

ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৫০ জনের বিরুদ্ধে মামলা

সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে রথযাত্রা : প্রতিমন্ত্রী মীর হেলাল

পাঁচ বছর আগের টুইট ভাইরাল / ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

১১

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

১২

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

১৩

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

১৪

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

১৫

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

১৬

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

১৮

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

১৯

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

২০
X