রংপুর ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

সাংবাদিকদের সঙ্গে ছাত্রশিবিরের সভাপতি নুর ইসলাম সাদ্দাম। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে ছাত্রশিবিরের সভাপতি নুর ইসলাম সাদ্দাম। ছবি : কালবেলা

বিএনপির বিরুদ্ধে জুলাই বিপ্লবের সঙ্গে ‘গাদ্দারি’ করার অভিযোগ তুলে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুর ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে রাজপথে আন্দোলনে নামতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণহত্যার দাগ স্পষ্ট থাকার পরেও বিচারের ক্ষেত্রে যে ধরনের বিলম্ব আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের মনে সংশয় সন্দেহ সৃষ্টি করছে। আমরা সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, সরকার যদি তাতে সাড়া না দেয় তাহলে রাজপথে থেকে আমাদের আন্দোলন করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও এ বিষয়ে কথা বলছে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘তারা (বিএনপি) গণভোটের রায় মানতে চায় না। জুলাই বিপ্লবের এই রক্তের সঙ্গে গাদ্দারি শুরু করেছে। জুলাইয়ের পূর্ণাঙ্গ সনদগুলো বাস্তবায়ন করছে না।’

বিএনপির সমালোচনা করে ছাত্রশিবির সভাপতি বলেন, এখন তারা সংসদে দাঁড়িয়ে ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে- টোল মওকুফের ঘোষণা নির্বাচনে জয়ের জন্য দেওয়া হয়েছিল। ‘হ্যাঁ’ ভোটে রাজি হয়েছিল যাতে নির্বাচনটা দেয়। তার মানে মুনাফিকির স্তর কোন পর্যায়ে,আমরা নির্বাচনের আগে বলেছিলাম বিএনপি হচ্ছে মুনাফিকের দল। এর আগে পরে সবসময় তারা এই কাজগুলো করেছে।

তিনি আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে না। জাদুঘরটি এখনও জনগণের জন্য উন্মুক্ত করা হয়নি। এর ভেতরে কী সংরক্ষণ ও কী ধরনের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, তা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির এস এম খালিদুজ্জামান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হচ্ছে না। বরং দেশ আবারও ফ্যাসিবাদী ধারার দিকে এগোচ্ছে বলে আমাদের আশঙ্কা। সে কারণে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের যে আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের কথা ছিল, সেটিও বাস্তবায়িত হচ্ছে না।

তিনি বলেন, নতুন সরকার বিভিন্ন ক্ষেত্রে পুরোনো ফ্যাসিবাদী ধারা ধারণ করছে বলে আমরা মনে করি। তবে জাতি নিশ্চুপ নয় বা পরাজিতও হয়নি। মানুষ এখন বুঝতে পারছে, প্রকৃত দেশপ্রেমিক কারা এবং কারা ভিন্ন অবস্থান নিয়েছে।

এ সময় রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসেনসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

১০

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

১১

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১২

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১৩

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১৪

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৫

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১৭

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৮

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

২০
X