বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৯:৪৩ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তানভীরের ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ জিম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা আবু হুরায়রা তানভীর ও অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। সময়ের সম্ভাবনাময়ী এই দুই শিল্পী জুটি বেঁধেছেন ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ শিরোনামের একটি নাটকে। আদর সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। সম্প্রতি উত্তরার বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্য ধারণ হয়েছে।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা আবু হুরায়রা তানভীর বলেন, নাটকের গল্পটি চমৎকার। সহশিল্পী জিম বেশ ভালো করেছে। গৎবাঁধা গল্প নয়, নতুনত্ব আছে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।

নতুন নাটক প্রসঙ্গে মাফতুহা জান্নাত জিম বলেন, এ নাটকে মায়া চরিত্রে অভিনয় করেছি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। তবে কাজটি করে অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে। কারণ, আমি কখনো পান খাইনি। কিন্তু এ নাটকের জন্য অনেকগুলো পান খেতে হয়েছিল। পান খেয়ে জিহ্বার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কয়েক দিন পানি ব্যতীত মুখে কিছু দিতে পারিনি। তবে চরিত্রটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছি এটাই ভালো লাগার। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।

‘সিক্রেট গার্লফ্রেন্ড’ নাটকটি আগামীকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচার করা হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, সুষমা সরকার, হানিফ পালোয়ান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১০

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১১

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১২

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৩

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৫

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৭

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৮

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৯

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

২০
X